1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার ২০২৬ ই কমিটির গঠনতন্ত্র হস্তান্তর হয় ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর নেত্রকোণা প্রশাসন অধ্যক্ষের পদায়ন বাতিল ঘিরে পূর্বধলা সরকারি কলেজে উত্তেজনা, রাতে কম্পিউটার সেকশনে আগুন ঘরের মেঝে-আলমারিতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের স্তূপ, গ্রেপ্তার মূলহোতা’র ভাই জামালপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে পিটিয়ে আহত : নাতির বিরুদ্ধে থানায় আভিযোগ ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

খুলনায় যুবদল নেতা মাহাবুব হত্যায় প্রতিবেশি যুবক সজল গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

খুলনার দৌলতপুর থানা যুবদলের বহিস্কৃত সহ সভাপতি মাহাবুবুর রহমান মোল্লা হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ সজল (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে। রাত সোয়া ২ টার দিকে দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত সজল ওই এলাকার বাসিন্দা সাহেব আলীর ছেলে। তিনি এই সড়কে মুদি দোকানের ব্যবসা ছিল। সজলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ ওসি মীর আতাহার আলী বলেন, কিলিং মিশনে তার অংশগ্রহণ ছিল না। কিন্তু মাহাবুবের অবস্থান সম্পর্কে খুনীদের যাবতীয় তথ্য দিয়েছে সজল। তার তথ্যর ওপর নির্ভর করে দুর্বৃত্তরা মাহাবুবকে নির্মমভাবে গুলি এবং পায়ের রগ কেটে হত্যা করে। এ হত্যাকান্ডের ব্যাপারে সজল অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তদন্তের সার্থে তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ( উত্তর) তাজুল ইসলাম বলেন, এ হত্যাকান্ডে সজল সহযোগী হিসেবে কাজ করছে। আমরা এ তথ্য নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করেছি। শুধু এ হত্যাকান্ড নয় সে গোপন সংগঠনের তথ্য সরবরাহ করে থাকে। হত্যাকান্ডের সময় সজল খুব কাছাকাছি থেকে দুর্বৃত্তদের খবর আদান প্রদান করেছে। তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হবে। তার কাছ থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ তথ্য পাবো এবং মুল খুনীদের খুব দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে। প্রসঙ্গত, শুক্রবার দুপুর দেড়টার দিকে মহেশ্বরপাশা পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা এবং যুবদলের দৌলতপুর থানার সাবেক সহ সভাপতি মাহাবুব নিজ বাড়ির সামনে প্রাইভেটকার পরিস্কার করছিলেন। এসময় একটি মোটরসাইকেল যোগে তিনজন দুর্বৃত্ত মাহাবুবকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। ৯ টি গুলি মাহাবুবের শরীরে বিদ্ধ হয়। মৃত্যু নিশ্চিত করার জন্য তার দু পায়ের রগ কেটে দেয় ঔই দুর্বৃত্তরা। ঘটনার এক দিন পর নিহতের বাবা অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন, যার নং – ১২।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.