1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার ২০২৬ ই কমিটির গঠনতন্ত্র হস্তান্তর হয় ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর নেত্রকোণা প্রশাসন অধ্যক্ষের পদায়ন বাতিল ঘিরে পূর্বধলা সরকারি কলেজে উত্তেজনা, রাতে কম্পিউটার সেকশনে আগুন ঘরের মেঝে-আলমারিতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের স্তূপ, গ্রেপ্তার মূলহোতা’র ভাই জামালপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে পিটিয়ে আহত : নাতির বিরুদ্ধে থানায় আভিযোগ ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

চাকুরিচ্যুত, সাময়িক বরখাস্থ, সেচ্ছাচারিতার আওয়ামী দোসর পুনর্বাসন ও স্বৈরাচারিতার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৫ দেখেছেন

ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন ও বাংলাদেশ মেডিকেল কলেজের ছাত্র-অভিভাবকবৃন্দ আয়োজিত প্রতিবাদ সমাবেশ বাংলাদেশ মেডিকেল কলেজ ক্যান্টিন প্রাঙ্গণে ১৭ মে ২০২৫, সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদর বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি সুষ্ঠু সমাধান মেডিকেল কর্তৃপক্ষ করতে না পারে তাহলে কঠোরভাবে কর্মসূচি ঘোষণা করবে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন। তিনি আরো বলেন, মিথ্যা অভিযোগ থেকে মুক্তি দিয়ে অধ্যাপক ডাঃ ফারজানা মাকসুদকে দ্রুত কর্মস্থলে পুনর্বহাল করতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে থেকে অধ্যাপক ডাঃ ফারজানা মাকসুদের লড়াই শুধু একজন ব্যক্তির নয়, এটি গোটা শিক্ষাব্যবস্থা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য একটি গুরুত্বপূর্ণ সংগ্রাম।

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা, বাংলাদেশ মেডিকেল ষ্টাডিজ এন্ড রিসার্চ ইনষ্টিটিউটের সহকারী অধ্যাপক, এনাটমী বিভাগ, (বিএমসি)’র অধ্যাপক ডাঃ মাকসুদা তার বক্তব্যে বলেন, আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। আমি হোয়াটস আপে কোন গুরুত্ব দেইনি। অথচ কর্তৃপক্ষ আমাকে দায়ী করছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এ ধরণের কোন তথ্য সত্য হলে আমি যে কোন শাস্তি মাথা পেতে নিবো, কিন্তু আমার বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদে এবং ভবিষ্যতে যেন আমার মত কেউ উর্ধতন কর্তৃপক্ষের রোষানল অথব ব্যক্তিগত আক্রোশের শিকার না হয় সেই জন্যই আমি প্রতিবাদ করছি। জীবন বাজী রেখে জুলাই গণ-অভ্যূত্থানে রাজপথে ছিলাম। সেইদিন ব্যাফিসাব হাসিনা ও এই কলেজের চেয়ারম্যান আওয়ামী দোসর ড. আব্দুর রাজ্জাককে ভয় করিনি। এখন কাকে ভয় করবো। যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের এদেশে থাকার কোন অখিকার নেই। তিনি তাদের উদ্দেশ্য বলেন, আপনারা দেশের কেউ না, ভারত চলে যান। তিনি বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে আমার সাময়িক বরখাস্ত প্রত্যাহার করা না হলে আমি আমার ছাত্র-ছাত্রী নিয়ে শেষ পর্যন্ত দেখে ছাড়বো। প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি বরাবর স্মারক লিপি প্রদান করবো। এখন আর কারো রক্তচক্ষু ভয় করি না। এই সময় বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, ডাঃ রোকনুজ্জামান রুবেল, বাংলাদেশ মেডিকেল কলেজের কগনিটিভ বিহেভিয়ার থেরাপিস্ট ও প্যাথলজি ডিপার্টমেন্ট (প্রাক্তন) প্রভাষক ডাঃ মূর্তাজা যাকিউল আবরার। উল্লেখ্য, প্রভাষক ডাঃ মূর্তাজা যাকিউল আবরারকে নিয়মবহিরভূতভাবে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয় ২৬ ডিসেম্বর ২০২৪ এ। সকালের দিকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে উভয় পক্ষের মধ্যে একটা বিরাজমান অবস্থা দেখা যায়। পরবর্তী সময়ে অবস্থা স্বৈরাচারী দোসর সিন্ডিকেটরা পিছু হটতে থাকে। পরিস্থিতি উভয়ের মধ্যে আশংকাজনক অবস্থা সৃষ্টি করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.