1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মাছিমপুর কো-অপারেটিভ মার্কেট সোসাইটির নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের শপথ গ্রহণ কাশিমপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিয়াসের জন্মদিন পালিত নাগমুদ বাজার পশ্চিমে সেতু ভেঙে ইটবোঝাই ট্রলির দুর্ঘটনা, যান চলাচলে ভোগান্তি ভাটরা ইউনিয়ন পরিষদের সেবা করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী নূরনবী মুক্তা  লক্ষ্মীপুরে অস্ত্র, ডাকাতি সহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার কেন্দুয়ায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, হত্যা—অপরাধের কাছে কি অসহায় সমাজ? প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ শুধু আইন দিয়ে নয় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে-প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

কলাপাড়ায় ১৩ মণ সামুদ্রিক মাছ জব্দ এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ 

  • আপডেট সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৭৬ দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়ার লঞ্চঘাটে একটি লঞ্চে অভিযান চালিয়ে প্রায় ১৩ মণ সামুদ্রিক মাছ জব্দ করেছে পায়রা বন্দর কোস্টগার্ড সদস্যরা। ১২ মে বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড এ অভিযান চালায়।

কোস্টগার্ড সূত্র জানায়, সমুদ্রে ৫৮ দিন মাছ শিকারে নিষেধাজ্ঞা চলমান থাকলেও একটি চক্র সমুদ্র থেকে এ মাছ শিকার করে। শিকার করা মাছ রাঙ্গাবালি থেকে ঢাকায় পাঠানোর উদ্দেশে কলাপাড়ায় পাঠানো হয়। উদ্ধার করা মাছগুলোর মধ্যে- সাড়ে ৫ মণ লইট্টা, ৩ মণ ডাডি, ৩ মণ টাইগার চিংড়ি ও দেড় মণ পোয়া। যার বাজার মূল্য প্রায় এক লাখ টাকা।

কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানায়, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা চলাকালে সমুদ্র, নদী ও সড়কে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। অভিযানে জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.