1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নাগমুদ বাজার পশ্চিমে সেতু ভেঙে ইটবোঝাই ট্রলির দুর্ঘটনা, যান চলাচলে ভোগান্তি ভাটরা ইউনিয়ন পরিষদের সেবা করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী নূরনবী মুক্তা  লক্ষ্মীপুরে অস্ত্র, ডাকাতি সহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার কেন্দুয়ায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, হত্যা—অপরাধের কাছে কি অসহায় সমাজ? প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ শুধু আইন দিয়ে নয় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে-প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বুয়েট প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর নীলফামারীর নিরব রায় অপহৃত শিশু গাজীপুর থেকে উদ্ধার: এএসপি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সফল অভিযান বরুড়ায় ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, সিলেট থেকে স্বামী গ্রেপ্তার

পাঁচবিবি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে- মোস্তাক সভাপতি জালাল সম্পাদক নির্বাচিত

  • আপডেট সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৫৫ দেখেছেন

গোলাম মওলা (জয়পুরহাট) প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল সকাল ৮ হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট গগনা শেষে সন্ধ্যা ৭টায় নির্বাচন কমিশনার এ কে এম মঞ্জুর হোসেন পলাশ নির্বাচনী ফলাফল ঘোষনা করেন। এতে সভাপতি পদে মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক হাতুরী প্রতীকে ৫৪৫ ভোট এবং সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন চাকা প্রতীকে ৬৮০ ভোট পেয়ে নির্বাচিত হোন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ও প্রাপ্ত ভোট হলো মোঃ ছায়েম উদ্দিন সরদার প্রাপ্ত ভোট ৪৪২ ও লাবু সরদার প্রাপ্ত ভোট ২৮৯।

নির্বাচনে অপর বিজয়ী প্রার্থীরা হলো সাংগঠনিক সম্পাদক পদে আঃ সালাম বিশু(দেয়ালঘড়ি- ৩৮৭), কোষাধ্যক্ষ পদে মোঃ আঃ আলিম (মাছ- ৪৯৯), দপ্তর সম্পাদক পদে মোঃ দেলোয়ার হোসেন দেলদার (মিক্সার মেশিন- ৫৯৪) নির্বাচিত হোন।
অপরদিকে সহ- সভাপতি পদে মনোয়ার হোসেন ও আব্দুল লতিফ, সহ-সাধারন সম্পাদক পদে সুমন হোসেন ও আব্দুল আলিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুর ছালাম, ধর্ম ও সমাজ কল্যান সম্পাদক আইনুল ইসলাম, প্রচার সম্পাদক পদে নজরুল ইসলাম, এবং কার্যনির্বাহী সদস্য পদে শাকিল হোসেন, জিয়াউর রহমান, আবু মুছা, আব্দুল হক ও রুবেল মাহাতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ১ হাজার ৩৮৬ জন ভোটারের মধ্যে ১ হাজার জন ভোটার নেতা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন প্রিজাইডিং অফিসার মোঃ জাকির হোসেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.