1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার ২০২৬ ই কমিটির গঠনতন্ত্র হস্তান্তর হয় ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর নেত্রকোণা প্রশাসন অধ্যক্ষের পদায়ন বাতিল ঘিরে পূর্বধলা সরকারি কলেজে উত্তেজনা, রাতে কম্পিউটার সেকশনে আগুন ঘরের মেঝে-আলমারিতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের স্তূপ, গ্রেপ্তার মূলহোতা’র ভাই জামালপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে পিটিয়ে আহত : নাতির বিরুদ্ধে থানায় আভিযোগ ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

নগরীতে ঈদ মেলায় ছুরিকাঘাতে যুবক হত্যার প্রধান আসামী গ্রেফতার।

  • আপডেট সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২৮ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: নগরীর জাতীসংঘ পার্কে ঈদ মেলায় ইজিবাইক চালক পলাশ শেখকে হত্যা মামলার প্রধান আসামী ফাহিম (১৯) কে গ্রেফতার করেছে র‍্যাব- ৬। বৃহস্পতিবার ১০ এপ্রিল রাতে
ফরিদপর নিউমার্কেট এলাকা তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফাহিম সোনাডাঙ্গা থানার ফেরিঘাটের টিনসেডের বস্তি এলাকার ভুট্রোর ছেলে। আজ র‍্যাব -৬ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পলাশ হত্যা মামলার প্রধান আসামী ফরিদপুরের নিউমার্কেট এলাকায় অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে র‍্যাব। এসময় র‍্যাব – ১০ (সিপিসি- ৩) এর সহায়তায় ফাহিমকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায় হত্যা শিকার পলাশ একজন ইজিবাইক চালক। পলাশের সাথে আসামীদের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। পুর্ব শত্রুতার জের ধরে গত ৬ এপ্রিল রোববার রাতে খুলনার জাতী সংঘ পার্কে আসামীরা পলাশের সাথে মারপিট করে। একপর্যায়ে তার পেটে ছুরি দিয়ে আঘাত করে। পরবর্তীতে পলাশকে স্থানীয় লোকজন ও তার চাচা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সোমবার ৭ এপ্রিল সকাল সাড়ে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পলাশের বাবা খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামীকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় র‍্যাব।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.