1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার ২০২৬ ই কমিটির গঠনতন্ত্র হস্তান্তর হয় ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর নেত্রকোণা প্রশাসন অধ্যক্ষের পদায়ন বাতিল ঘিরে পূর্বধলা সরকারি কলেজে উত্তেজনা, রাতে কম্পিউটার সেকশনে আগুন ঘরের মেঝে-আলমারিতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের স্তূপ, গ্রেপ্তার মূলহোতা’র ভাই জামালপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে পিটিয়ে আহত : নাতির বিরুদ্ধে থানায় আভিযোগ ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

বামনায় প্রবাসী ফাউন্ডেশনের আয়োজনে মাসব্যাপী কুরআন শিক্ষা কার্যক্রম

  • আপডেট সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১২৫ দেখেছেন

মল্লিক জামাল, নিজস্ব প্রতিবেদক: বরগুনার বামনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বামনা প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী কুরআন শিক্ষার বিশেষ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে এলাকার শিশুসহ বিভিন্ন বয়সের মানুষকে বিনামূল্যে কুরআন শিক্ষা দেওয়া হবে।

ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে থাকা মোঃ আবুল বাসার জানান, বামনা উপজেলার চারটি ইউনিয়নে মোট পাঁচ টি ফ্রি কুরআন শিক্ষার কোর্স চালুর সিদ্ধান্ত হয়েছে। শিক্ষকদের নিয়োগ ও নির্দিষ্ট স্থানে কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রমজানের প্রথম দিন থেকেই এই কোর্সের কার্যক্রম শুরু হবে।

প্রবাসী বেশকিছু উদ্যোমী তরুণের প্রচেষ্টায় বামনা উপজেলার আর্থসামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে “বামনা প্রবাসী ফাউন্ডেশন”। তারই ধারাবাহিকতায় তাদের এই কুরআন শিক্ষার কার্যক্রমের আয়োজন। তাদের কুরআন শিক্ষার এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে, পবিত্র মাহে রমজানের বরকতময় সময়ে শিশু-কিশোর ও সাধারণ মুসল্লিদের জন্য কুরআন শিক্ষার সুযোগ করে দেওয়া। বিশেষ করে, যারা কুরআন পড়তে পারেন না বা শুদ্ধভাবে পড়তে চান, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।
এ বিষয়ে ফাউন্ডেশনের সদস্যরা জানান, আমাদের লক্ষ্য শুধু কুরআন শিক্ষা নয়, বরং সমাজে ইসলামি মূল্যবোধ ও নৈতিকতা প্রতিষ্ঠা করা। কুরআন শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।
বামনা উপজেলার ধর্মপ্রাণ মুসলমানরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এলাকার এক বাসিন্দারা বলেন, বিনামূল্যে কুরআন শিক্ষার এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। রমজান মাসের বরকতকে কাজে লাগিয়ে আমরা এবং আমাদের সন্তানরা কুরআন শিক্ষার সুযোগ পাবো, যা আমাদের জন্য অনেক উপকারী হবে।”
বামনা প্রবাসী ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ কুরআন শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও তারা এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে, যাতে এলাকার মানুষ উপকৃত হতে পারেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.