1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার ২০২৬ ই কমিটির গঠনতন্ত্র হস্তান্তর হয় ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর নেত্রকোণা প্রশাসন অধ্যক্ষের পদায়ন বাতিল ঘিরে পূর্বধলা সরকারি কলেজে উত্তেজনা, রাতে কম্পিউটার সেকশনে আগুন ঘরের মেঝে-আলমারিতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের স্তূপ, গ্রেপ্তার মূলহোতা’র ভাই জামালপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে পিটিয়ে আহত : নাতির বিরুদ্ধে থানায় আভিযোগ ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

মোংলা সমুদ্র বন্দর থেকে প্রথমবারের মতো ট্রেনে পন্য পরিবহন।

  • আপডেট সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: প্রথমবারের মতো মোংলা সমুদ্র বন্দর থেকে পন্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকালে চালু হওয়া পন্যবাহী এ ট্রেনে পরিবহন করা হয়েছে পাকিস্তান থেকে আমদানিকৃত চিটাগুড়। এদিন বন্দর এলাকায় অবস্থিত ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেড থেকে পাইপ লাইনের মাধ্যমে ৩০ টি ওয়াগনে ১ হাজার ৫০ মেট্রিকটন চিটাগুড় লোড করে গন্তব্যের উদ্দেশ্য যাত্রা শুরু করে। সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে পৌছাবে পন্যবাহী এ ট্রেনটি।পাকিস্তান থেকে আসা এ চিটাগুড় সড়ক পথে ও রেল যোগে ট্রেনের ওয়াগনের মাধ্যমে ধাপে ধাপে পৌছাবে সেখানে।পরবর্তীতে দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে। পন্যবাহী ট্রেন চলাচল শুরু হওয়া মোংলা বন্দর থেকে পন্য পরিবহনে ব্যবসায়ীদের ব্যয় সাশ্রয় হবে।অপরদিকে ব্যবসায়ীরাও আমদানি ও রপ্তানি পন্য পরিবহনে এ বন্দর ব্যবহারে উৎসাহিত হয়ে উঠবেন।আর এতে আরো বেশি চাঙ্গা হবে সমুদ্র এ বন্দরটি। বন্দর প্রতিষ্ঠার পর পন্যবাহী ট্রেন চালু হওয়ায় আমদানি ও রপ্তানি বানিজ্যে মোংলা বন্দরের নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মোংলা বন্দর কতৃপক্ষের উপ – পরিচালক ( উপ- সচিব বোর্ড ও জনসংযোগ) মাকরুজ্জামান জানান, পানামা পতাকাবাহী জাহাজ এমটি ডলফিন -১৯ গত ২২ জানুয়ারি পাকিস্তানের করাচি বন্দর থেকে পন্য নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মাত্র ১৫ দিনের মাথায় গত ৬ ফেব্রুয়ারি ৫ হাজার ৫শত মেট্রিকটন চিটাগুড় নিয়ে মোংলা বন্দরের ৮ নং জেটিতে ভেড়ে। পরে লিকুইড এ পন্য মোংলা বন্দর খালাস করে ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেডে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে বন্দর কতৃপক্ষের প্রচেষ্টায় গত ২০ ফেব্রুয়ারি মোংলা বন্দর থেকে চিটাগুড় পরিবহনে প্রথমবারের মতো আসে পন্যবাহী ট্রেন। সল্প সময়ের মধ্যে পন্য বোঝাই করে শুক্রবার সকালে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.