1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার ২০২৬ ই কমিটির গঠনতন্ত্র হস্তান্তর হয় ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর নেত্রকোণা প্রশাসন অধ্যক্ষের পদায়ন বাতিল ঘিরে পূর্বধলা সরকারি কলেজে উত্তেজনা, রাতে কম্পিউটার সেকশনে আগুন ঘরের মেঝে-আলমারিতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের স্তূপ, গ্রেপ্তার মূলহোতা’র ভাই জামালপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে পিটিয়ে আহত : নাতির বিরুদ্ধে থানায় আভিযোগ ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

তামাবিল মহাসড়কের পাশে থেকে সেলুন ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ দেখেছেন

ইসমাইল খান নিয়াজ, সিলেট জেলা প্রতিনিধি:   সিলেট তামাবিল জাফলং মহাসড়কের ২ নং লক্ষিপুর গ্রাম সংলগ্ন এলাকা হতে রক্তাক্ত অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যাক্তির নাম সালাউদ্দিন (৩৫)। সে ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের মৃত খালেক মিয়ার পুত্র।  ৭ বছর যাবৎ উপজেলার ৪ নং বাংলা বাজার এলাকায় মসজিদ মার্কেটে সে স্যালুন ব্যবসা করতো।  শনিবার রাতে তার চাচাতো বোনের বাসা থেকে রাতের খাবার শেষ করে ৪ নং বাংলা বাজারে ফিরছিলো সালাউদ্দিন। ৫ই জানুয়ারি   ভোরে স্থানীয় এক ব্যাক্তি মহাসড়কের পাশে সালাউদ্দিনের দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা জৈন্তাপুর মডেল থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহের মুখমন্ডল খেতলে যাওয়া রক্তাক্ত অবস্থায় ছিলো। প্রাথমিকভাবে পুলিশের ধারণা কোন বেপোরয়া গতির গাড়ীর ধাক্কায় তার মৃত্যু হতে পারে। এছাড়াও মরদেহের আশপাশে কাঁচের টুকরো পাওয়া গেছে। এ সময় নিহত সালাউদ্দিনের পরনে কালো রংয়ের হুডি ও মেরুন রংয়ের প্যান্ট পরিহিত অবস্থায় ছিলো। পরে তামাবিল হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে আসে। এ সময় ঘটনাস্থলে ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান হাজি আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানান উদ্ধার হওয়া মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.