1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার ২০২৬ ই কমিটির গঠনতন্ত্র হস্তান্তর হয় ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর নেত্রকোণা প্রশাসন অধ্যক্ষের পদায়ন বাতিল ঘিরে পূর্বধলা সরকারি কলেজে উত্তেজনা, রাতে কম্পিউটার সেকশনে আগুন ঘরের মেঝে-আলমারিতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের স্তূপ, গ্রেপ্তার মূলহোতা’র ভাই জামালপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে পিটিয়ে আহত : নাতির বিরুদ্ধে থানায় আভিযোগ ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

” হারিয়ে গেছে “

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ দেখেছেন

জামান ভূঁইয়া

সোনার বাংলার মেঠো পথ
গেছে হারিয়ে ,
গাড়ি চড়ে ঘুরে বেড়াই
পাকা রাস্তা পেরিয়ে ।

সোনার বাংলায় নৌকা চড়ে
কত বেড়াতাম ,
নৌকায় বসে দাদীর সাথে
পান্তা মরিচ খেতাম ।

কত রকম পিঠা ছিল
মা’ বানাতেন ,
ভাই বোন সবাই মিলে
দাদী খাওয়াতেন ।

দাদীর আঁচল ধরে আমি
ঘুরতাম মেঠো পথে ,
মেলায় গিয়ে চড়তাম আবার
সেই যে রঙিন রথে ।

নদীর তীরে ধরতাম মাছ
কাদা মাটি মেখে ,
হাসতেন দাদি মধু মুখে
আমাদের হাল দেখে ।

ছোট বেলা চাচার বৌ
আনলাম পালকি চড়ে ,
এখন বৌ আনতে লাগে
গাড়ি ভাড়া করে ।

শীতের সকাল রোদ পোহাতাম
ঘরের পিরায় বসে ,
মাটির ঘর নাই কোথাও আজ
দালানের অংক কষে ।

মাঠ ভরা থাকতো ধান
অগ্রহায়ণ মাসে ,
সেই না ধানের গন্ধ পেয়ে
দাদা দাদি হাসে ।

এখন ক্ষেতে ফলায় শুধু
ইরি বোরো মিলে ,
নাইতো আর এখন দেশে
পদ্ম ফুল ঝিলে ।

গরু দিয়ে ধান মারাতাম
অগ্রহায়ণ মাসে ,
দাদী আমাদের ঘুর্না দেখে
পান চিবিয়ে হাসে ।

জোৎস্না ভরা রাত কোথায়
পাইনা খুঁজে আর ,
অট্রালিকায় বসে এখন
রাত করে পার ।

জলে ভরা নদী আমার
গেল কোথা চলে ,
খুঁজে তারে পাইনাতো আজ
কালো জল বলে ।

নদীর জলে লাফ দিতাম
সবাই এক সাথে ,
গোসল করতাম ইচ্ছে মত
জ্বর আসতো রাতে ।

ভরা নদীর তীর দিয়ে
রশী টানতো মাল্লা ,
মাল ভরা পন্য নিয়ে
নৌকা চলতো ভালা ।

কেরোসিনের বাতী দিয়ে
করতাম পড়া লেখা ,
ভাই বোন এক সাথে
পড়া হতো শেখা ।

খালি পায়ে হাটতাম সবাই
গায়ের মেঠো পথে ,
কি মজা লাগতো তখন
দৌড়াদৌড়ি করতে ।

খেলতাম তখন দাড়িয়া বাদা
ছেলে মেয়ে মিলে ,
সবাই তখন মজা করতাম
জোরে কিল দিলে ।

হায়রে আমার সোনার বাংলা
একি হলো তোর ,
কখন রাত কখন দুপুর
কখন হয় ভোর ।

দালান কোঠার ভিরে আমি
হারিয়ে ফেললাম সব ,
কোথায় গেল হারিয়ে আমার
পাখির কলরব ।

দোয়েল পাখির সীষে তখন
ভাঙতো আমার ঘুম ,
পড়তে যেতাম মসজিদ ঘরে
কাঁচা একটা রুম ।

হোগলা পেতে হুজুর তখন
বসে পড়াতেন ,
মোটা একটা লাঠি দিয়ে
কখনো পিটাতেন ।

তবু আমরা পড়তাম সবাই
আলিফ- বা-তা-ছা ,
মিথ্যা কথা বলছি না কিন্তু
সব কথা হাছা ।

এখন আর নাই দেশে
আগের পরিবেশ ,
সব কিছু কোথায় গেল
শেষ হচ্ছে দেশ ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.