1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার ২০২৬ ই কমিটির গঠনতন্ত্র হস্তান্তর হয় ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর নেত্রকোণা প্রশাসন অধ্যক্ষের পদায়ন বাতিল ঘিরে পূর্বধলা সরকারি কলেজে উত্তেজনা, রাতে কম্পিউটার সেকশনে আগুন ঘরের মেঝে-আলমারিতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের স্তূপ, গ্রেপ্তার মূলহোতা’র ভাই জামালপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে পিটিয়ে আহত : নাতির বিরুদ্ধে থানায় আভিযোগ ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাংবাদিকের ছেলের মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪ দেখেছেন

ইব্রাহিম হোসেন ,লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ব্যাডমিন্টন খেলা শেষে বৈদ্যুতিক সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জিহাদ হোসেন (১৫) নামে এক মাদরাসাছাত্র মারা গেছে। ২১ ডিসেম্বর সাড়ে ১১টার দিকে উপজেলার বিলমাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জিহাদ লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়া শতাব্দীর স্থানীয় প্রতিনিধি মো. সালাউদ্দিনের ছেলে। জিহাদ তার ছোট ছেলে বলে জানা গেছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে জিহাদ তার সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলা শেষে বিদ্যুতের সংযোগ খুলতে যায়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হলে জিহাদকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়। স্থানীয় সাংবাদিক ও লালপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারহানুর রহমান জানান,  ২২ ডিসেম্বর সকাল ১১ টায় বিলমাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজার পর জিহাদকে নিজেদের গ্রামে দাফন করা হয়েছে। সাংবাদিক সালাউদ্দিনের ছেলের মৃত্যুতে স্থানীয় প্রেসক্লাব, বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.