1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর নেত্রকোণা প্রশাসন অধ্যক্ষের পদায়ন বাতিল ঘিরে পূর্বধলা সরকারি কলেজে উত্তেজনা, রাতে কম্পিউটার সেকশনে আগুন ঘরের মেঝে-আলমারিতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের স্তূপ, গ্রেপ্তার মূলহোতা’র ভাই জামালপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে পিটিয়ে আহত : নাতির বিরুদ্ধে থানায় আভিযোগ ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক নলডাঙ্গা আযান দেয়া অবস্থায় মোয়াজ্জেমকে ছুরিকাঘাত মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা বগুড়া নার্সিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত কুষ্টিয়া সদরে সারের কৃত্রিম সংকট: ডিলারের কালোবাজারিতে দিশেহারা সাব-ডিলার ও কৃষক

পাহাড়ে পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থা এবং দুর্গম এলাকার বিদ্যালয়গুলো শিক্ষা বঞ্চিত শিশু ও পর্যটন শিল্পকে উন্নয়নের জন্য কাজ করতে চাই

  • আপডেট সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ দেখেছেন

 রাঙ্গামাটির নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ

মোঃ কামরুল ইসলাম রানা , রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:  রাঙামাটির নবাগত জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ গতো বুধবার (৪ ডিসেম্বর, ২০২৪) জেলা প্রশাসকের হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা ও শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় রাঙামাটির বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় নবাগত জেলা প্রশাসক ছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রুহুল আমিন, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ শামীম হোসেন সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীরা। এটি ছিল তার রাঙামাটি জেলা প্রশাসক হিসেবে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে তার এক শুভেচ্ছা বিনিময়। এর আগে, মোঃ হাবিব উল্লাহ ঠাকুরগাঁও জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সম্প্রতি তিনি রাঙামাটির নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন হন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে তার পদায়ন সম্পর্কে নিশ্চিত তথ্য জানানো হয়। পরিচয়পর্ব শেষে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, আমি এই জনপদের সন্তান। পূর্বে পাহাড়ে চাকরী করছি৷ এই মাটির সাথে পূর্ব থেকে সম্পর্ক হয়েছে। আমি এই পাহাড়ে স্বপ্ন নিয়ে এসেছি। টেকনাফ-বান্দরবান-রাঙামাটি-খাগড়াছড়ি হয়ে সাজেক যাবে পর্যটকরা। তখন রাঙামাটি হবে পর্যটনের হাব। এতে এই এলাকার ব্যাপক উন্নয়ন করা হবে। এই এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। এছাড়া, তিনি জেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য সাংবাদিকদের সহায়তা কামনা করেন। তাঁর অভিপ্রায় ছিল প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের প্রতি আরও বেশি সেবামূলক মনোভাব গড়ে তোলা। মতবিনিময় সভায় রাঙামাটির স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন সমস্যা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। এতে জেলা প্রশাসক হাবিব উল্লাহ এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.