1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভিতর অভিনব কায়দায় লুকানো ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৩ দেখেছেন

মোঃ আরফাতুল ইসলাম সানি ,চকরিয়া কক্সবাজার : কক্সবাজার জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায়, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, চকরিয়া থানার নেতৃত্বে ও উপস্থিতে চকরিয়া থানা পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

৩ অক্টোবর শনিবার চকরিয়া থানাধীন মালুমঘাট ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জলদাশ পাড়া এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে বিকাল আনুমানিক ৫ ঘটিকার সময় কক্সবাজার থেকে আগত একটি রেজিস্ট্রেশনবিহীন সিলভার ও টিয়া রংয়ের মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়।পুলিশের সংকেত পেয়ে মোটরসাইকেলটি থামালে চালক মোঃ নুর মোহাম্মদ লিখন (৩১)-এর গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে তার ব্যবহৃত মোটরসাইকেলের চাকার ভিতরে ইয়াবা ট্যাবলেট লুকিয়ে রাখার কথা স্বীকার করে।

পরবর্তীতে আসামিকে গ্রেফতার করেমোটরসাইকেলটি মালুমঘাট বাজারস্থ আইমান টায়ার এন্ড ভলকানাইজিং ওয়ার্কশপে নিয়ে যাওয়া হয়। উপস্থিত সাক্ষীদের সামনে মোটরসাইকেলটির সামনের ও পিছনের চাকা খুলে তল্লাশি করা হলে চাকার টায়ারের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় সর্বমোট ৩৮টি পোটলায় ১৭,০০০ (সতের হাজার) পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, সে কক্সবাজার জেলা থেকে কম মূল্যে ইয়াবা ক্রয় করে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে মোটরসাইকেলের চাকার ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে নিজ জেলা শরিয়তপুরে নিয়ে যাচ্ছিল।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ হচ্ছে |

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.