1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহের ডিসির মানবিকতায় খুশী ক্রিকেটার শান্ত নেত্রকোনার কলমাকান্দায় ইউএনও’র বদলিসহ ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ময়মনসিংহের কুষ্টিয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনী রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান সুইট হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি নির্বাচিত হলেন মাওলানা জহিরুল ইসলাম ফারুকী ফাইল আটকে থাকেনি, শিক্ষাঙ্গনে ছিল গতি ‘দক্ষ, সক্রিয় ও দায়িত্বশীল কর্মকর্তা’ মনিকা পারভীনের বদলিতে প্রশ্ন সচেতন মহলে ফুলপুরের পয়ারীতে রিফাতের পক্ষে গণজোয়ার তার পক্ষে কাজ করার আগ্রহ এলাকাবাসীর রাজ্জাক হোটেলে সাংবাদিক নির্যাতন: অনুসন্ধানে গিয়ে হামলার অভিযোগ, ছিনিয়ে নেওয়া হয় ক্যামেরা-মোবাইল ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা

reporter মিন্টু কান্তি নাথ রাজস্থলী প্রতিনিধি (রাঙ্গামাটি)
calendar প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ

রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ানের অনুপস্থিতিতে রাজস্থলী উপজেলায় তাঁর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের জন্য দুজনকে মনোনীত করা হয়েছে।
উপজেলা ত্রাণ ও সমাজসেবা কমিটিতে প্রতিনিধিত্ব করবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির অন্যতম সদস্য জিকু কুমার দে। অন্যদিকে, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে দায়িত্ব পালন করবেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি চাথোয়াই মারমা।
গত ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান স্বাক্ষরিত এক পত্রে এই সিদ্ধান্ত জানানো হয়। পত্রে উল্লেখ করা হয়, এমপির অনুপস্থিতিতে তাঁরা উল্লেখিত কমিটিগুলোর প্রয়োজনীয় কার্যক্রমে সংসদ সদস্যের পক্ষে প্রতিনিধিত্ব করবেন। ইতিমধ্যে চিঠিটি রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে প্রেরণ করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জিকু কুমার দে ও চাথোয়াই মারমা বলেন, “মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান মহোদয় আমাদের ওপর যে আস্থা রেখে এই দায়িত্ব অর্পণ করেছেন, সেজন্য আমরা তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। অর্পিত এই দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি, সে বিষয়ে সকলের সহযোগিতা ও দোয়া কাম্য।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com