1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ডিমলা সীমান্তে বিজিবির অভিযান ইয়াবাসহ ১, মোটরসাইকেল ও নগদ ১লাখ ৫২ হাজার টাকা জব্দ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহের কুষ্টিয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনী রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান সুইট হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি নির্বাচিত হলেন মাওলানা জহিরুল ইসলাম ফারুকী ফাইল আটকে থাকেনি, শিক্ষাঙ্গনে ছিল গতি ‘দক্ষ, সক্রিয় ও দায়িত্বশীল কর্মকর্তা’ মনিকা পারভীনের বদলিতে প্রশ্ন সচেতন মহলে ফুলপুরের পয়ারীতে রিফাতের পক্ষে গণজোয়ার তার পক্ষে কাজ করার আগ্রহ এলাকাবাসীর রাজ্জাক হোটেলে সাংবাদিক নির্যাতন: অনুসন্ধানে গিয়ে হামলার অভিযোগ, ছিনিয়ে নেওয়া হয় ক্যামেরা-মোবাইল ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ২০০ টাকা নিয়ে মাওয়া ঘুরতে গিয়ে বিপাকে ৪ শিশু, পুলিশের সহায়তায় ফিরল পরিবারের কাছে নেত্রকোনায় যুবলীগের আকস্মিক মশাল মিছিল : ট্রাইব্যুনালের কার্যক্রমের প্রতিবাদ

ডিমলা সীমান্তে বিজিবির অভিযান ইয়াবাসহ ১, মোটরসাইকেল ও নগদ ১লাখ ৫২ হাজার টাকা জব্দ

reporter মোঃ রায়হান পারভেজ নয়ন ডিমলা (নীলফামারী)
calendar প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ

নীলফামারীর ডিমলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, মোটরসাইকেল, স্মার্টফোন ও নগদ টাকাসহ মোস্তাকিম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) অধীন থানারহাট বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. আলী ওসমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিমলা উপজেলার বালাপাড়া এলাকার তেলিয়াপাড়া মোড়ে অবস্থান নেয় বিজিবির সদস্যরা।
ওই স্থানটি ভারত-বাংলাদেশ সীমান্তের মেইন পিলার ৭৯০ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে। সেখানে একটি মাদক চক্র ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও ধাওয়া করে মোস্তাকিমকে আটক করা সম্ভব হয়। পরে তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি স্মার্টফোন, দুটি সিমকার্ড, একটি মোটরসাইকেল, একটি স্কুল ব্যাগ এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা।
আটক মোস্তাকিম ডিমলা উপজেলার শোভনগঞ্জ ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. সবুর উদ্দিন।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাকিম সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় আরও দুই সহযোগীর নাম-ঠিকানা পাওয়া গেছে। তারা হলেন—মো. মোকলেস হোসেন, পিতা মৃত মুনতাহা এবং মো. জহির উদ্দিন (জুয়েল), পিতা মো. গহের। তাদের বাড়ি ডিমলা উপজেলার ঝাড়সিংহেশ্বর এলাকায়।
আটক মোস্তাকিমকে উদ্ধার করা আলামতসহ ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) অধিনায়ক জানিয়েছেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অপরাধ দমনে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com