1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ভাটরা ইউনিয়ন পরিষদের সেবা করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী নূরনবী মুক্তা  লক্ষ্মীপুরে অস্ত্র, ডাকাতি সহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার কেন্দুয়ায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, হত্যা—অপরাধের কাছে কি অসহায় সমাজ? প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ শুধু আইন দিয়ে নয় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে-প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বুয়েট প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর নীলফামারীর নিরব রায় অপহৃত শিশু গাজীপুর থেকে উদ্ধার: এএসপি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সফল অভিযান বরুড়ায় ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, সিলেট থেকে স্বামী গ্রেপ্তার ‎বেলকুচিতে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

সাভারে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

‎সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎‎মঙ্গলবার (০৭ জুলাই ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, এমপি।
‎
‎এছাড়াও উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।
‎অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।
‎‎ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির মাধ্যমে প্রতিটি শিশুর হাতে একটি করে গাছ তুলে দিয়ে পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
‎‎অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.