1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পটিয়ায় মোহসেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়নে কমিটি গঠন আগৈলঝাড়ায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিকী সভা রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পীরগঞ্জ এলজিইডি অফিসের টয়লেটে সরকারি মনোগ্রামযুক্ত কাপ ও সাইনবোর্ড! প্রশাসনিক শৃঙ্খলা নিয়ে প্রশ্ন হাওরে কৃষক সেজে পুলিশ, অবশেষে ফাঁদে পড়লো হত্যা মামলার আসামি শার্শায় গ্রামপুলিশ সদস্যদের বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত

যাত্রীবাহী বাসে ছিনতাইকারীর হামলা, আতঙ্কে লাফিয়ে পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রীর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৮৪ দেখেছেন

মো:মেহেদী হাসান,স্টাফ রিপোর্টার,বগুড়া:

বগুড়ার শেরপু‌রে বুধবার দুপুর ১২টার দিকে উপ‌জেলার ধনকু‌ন্ডি এলাকায় এক যাত্রীবাহী বাসে ছিনতাই চেষ্টার সময় আত‌ঙ্কে চলন্ত বাস থে‌কে লা‌ফি‌য়ে প‌ড়ে সান‌জিদা স্বর্ণা না‌মে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু হ‌য়ে‌ছে।

জানা যায়, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা বগুড়াগামী শাহ ফ‌তেহ আলী প‌রিবহ‌নের এক‌টি বাস উপ‌জেলার ধনকু‌ন্ডি এলাকার ফুড ভি‌লেজ রেস্টু‌রে‌ন্টে যাত্রাবিরতি দেয়। এ সময় অনেক যাত্রী বাস‌ থে‌কে নে‌মে গেলেও ওই শিক্ষার্থীসহ আরও ৩ নারী যাত্রী ছি‌লেন।কিছুক্ষণ পর একজন যুবক গাড়ি ট্রায়াল দেয়ার কথা ব‌লে গাড়ি নি‌য়ে সেখান থে‌কে‌ বে‌র হয়। এরপর মহাসড়‌কে ওঠার পর গাড়ি‌টি বেপ‌রোয়া গ‌তি‌তে চালা‌তে থাকেন তিনি। এ সময় বা‌সের ভেত‌রের ৪ জন যাত্রী চি‌ৎকার কর‌তে থা‌কে এবং তাকে গাড়ির গতি কমাতে বলে। কিন্তু সে যাত্রী‌দের কোনো কথা না শু‌নে গাড়ি চালা‌তে থা‌কে। গাড়িটি মির্জাপুর এলাকায় পৌঁছা‌লে বাস ছিনতাই আত‌ঙ্কে ওই ছাত্রী বাস থে‌কে লা‌ফি‌য়ে প‌ড়ে। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার ক‌রে শেরপুর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে সেখানে তার মৃত্যু হয়।
নিহত সান‌জিদা স্বর্ণা আমে‌রিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলা‌দে‌শ -এর শিক্ষার্থী ছিলেন।

বগুড়া শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ‌হিদুল ইসলাম তিনি ব‌লেন, ‘আটক র‌নি মোল্লা বাস‌টি শাজাহানপুর লিচুতলা বাইপাস এলাকায় রে‌খে পালি‌য়ে যায়। ওই গাড়ির স্টে‌য়ারিং‌য়ের নি‌চে একটা মা‌নিব্যাগ পাই। মা‌নিব্যাগে এনআইডি কার্ড ছি‌ল। সেখান থে‌কে তথ্য নি‌য়ে অভিযান চা‌লি‌য়ে তাকে আটক করা হয়।’
তিনি আরও জানান, বাস‌টি‌র ভেতর তিনজন নারী যাত্রী পাই, প্রাথ‌মিকভা‌বে জানা গেছে, যাত্রী‌বে‌শে আব্দুল্লাহপুর থে‌কে আটক রনি বগুড়ায় আস‌ছি‌ল। সে একজন ট্রাকচালক। এসব তথ্য নিশ্চিত করে বগুড়া শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ‌হিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.