1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ভাটরা ইউনিয়ন পরিষদের সেবা করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী নূরনবী মুক্তা  লক্ষ্মীপুরে অস্ত্র, ডাকাতি সহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার কেন্দুয়ায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, হত্যা—অপরাধের কাছে কি অসহায় সমাজ? প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ শুধু আইন দিয়ে নয় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে-প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বুয়েট প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর নীলফামারীর নিরব রায় অপহৃত শিশু গাজীপুর থেকে উদ্ধার: এএসপি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সফল অভিযান বরুড়ায় ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, সিলেট থেকে স্বামী গ্রেপ্তার ‎বেলকুচিতে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

১ কোটি ৮৬ লাখ নগদ টাকা ও চেক বিতরণ করলেন এমপি শিবলী সাদিক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৫০ দেখেছেন

ভ্রাম্যমান প্রতিনিধি:

দিনাজপুর জেলার ঘোড়াঘাট,বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে ৭৭ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। তিন উপজেলার ১৫৫ জন ব্যক্তি অনুদানের চেক পেয়েছেন। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩০ জন ছাত্রীর মাঝে একটি করে বাইসাইকেল ও ৩৩০ জন শিক্ষার্থীর মাঝে নগদ ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক তিনটি উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি শিবলী সাদিক। এসব অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রনালয় কতৃক ক্যান্সার, কিডনি, স্টোক, প্যারালাইজড, লিভার সিরোসিস, জন্মগত হৃদরাগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ করেন তিনি।
তিন উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী,৫০ হাজার টাকা করে ঘোড়াঘাটে ৩৩ জন, বিরামপুরে ৫৭ জন এবং নবাবগঞ্জে ৬৫ জন রোগীর হাতে চেক তুলে দেওয়া হয়। এছাড়াও নবাবগঞ্জে ৫ জন ভিক্ষুকের মাঝে দোকান ঘর ও গাভী এবং ঘোড়াঘাটে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরের ১ম ও ২য় কিস্তির অর্থ দ্বারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩০ জন ছাত্রীর মাঝে একটি করে বাইসাইকেল ও ৩৩০ জন শিক্ষার্থীর মাঝে নগদ ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.