জয়পুরহাটের পাঁচবিবিতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে পলাশ চন্দ্র(৪০) নামের এক যুবকের মৃত্য হয়েছে।
(২৫ সেপ্টেম্বর) সকালে পাঁচবিবি রেলওয়ে ষ্টেশন হতে ১শ গজ উত্তরের এ দূর্ঘটনা ঘটে।
পলাশ পৌরসভার তুরিপাড়া মহল্লার মৃত নিলমনি চন্দ্রের পুত্র।
স্থানীয়রা জানায়, পলাশ একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। সে ষ্টেশন সংলগ্ন রেল লাইনের উপর ঘোরাফেরা করছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি রেল ষ্টেশন অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হোন।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান হাবিব বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।