গত ২২ সেপ্টেম্বর ২০২৫ ইং সোমবার, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে,শারদীয় দুর্গাপূজা উদযাপন ২০২৫ উপলক্ষে,
প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে,আয়োজনে, উপজেলা প্রশাষন আটোয়ারী পঞ্চগড়,উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলার নির্বাহী অফিসার জনাব আরিফুজ্জামান মহোদয়,আটোয়ারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রফিকুল ইসলাম সরকার,ও উপজেলা প্রশাসনের উদ্বোতম কর্মকর্তাবৃন্দ সহ, আটোয়ারী উপজেলার নবনির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সম্মানিত সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জনাব নজরুল ইসলাম দুলাল, তিনি বলেন অতীতেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সনাতন ধর্মালম্বীদের পাশে ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির আটোয়ারী উপজেলা শাখার সভাপতি মোঃ ইউনুস আলী খান, ও বাংলাদেশ জাসদের সভাপতি আটোয়ারী উপজেলা শাখার মোঃআনছার আলী মিঠুন, উপস্থিত গণমাধ্যম কর্মীসহ, বিভিন্ন বক্তা বক্তব্য দেন, বক্তারা বলেন প্রতিবারের ন্যায় এবারের শারদীয় দুর্গাপূজা অতি জাঁকজমক পরিসরের হবে, আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ ও আনসার এর সংখ্যা বাড়াতে হবে, সর্বক্ষণিক বৈদ্যুতিক ব্যবস্থা করতে হবে, কোন দুষ্কৃতী মহল যদি কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করে তাৎক্ষণিক আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। দল মত নির্বিশেষে সকলকে শারদীয় দুর্গাপূজাকে সাফল্যমন্ডিত করার আহ্বান জানান।