কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়ন এর পাতলী খালের দুই পাড়ে প্রায় ৩৫০টি কৃষ্ণচূড়া,জ্যাকারান্ডা,সোনালু ফুলের গাছ রোপন করা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
এ সময় ছৈয়দ নুর সওদাগর, মোস্তাক আহাম্মদ, আরিফ উল্লাহ, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) পি,এম, খালী ইউনিয়ন পরিষদ, জামাল উদ্দীন এবং নুরুল আবছার, সদস্য পি এম খালী ইউনিয়ন পরিষদ, ককসবাজার এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বিগত ০১/১০/২৪ তারিখে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী পাতলী মাছুয়াখালী খালের অবৈধ বাধ কেটে খালের পানি সর্বসাধারনের ব্যবহারের জন্য উন্মুক্ত করে সেখানে পারাপারের জন্য একটি কাঠের ব্রিজ তৈরি করে দেওয়া হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।