1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

নির্বাচনসহ নানা ইস্যুতে ছাত্রদল নেতার প্রতিবাদী কবিতা

  • আপডেট সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৩ দেখেছেন

সমসাময়িক চাঁদাবাজি,দ্রুত নির্বাচন না দেয়া ও জুলাই বিপ্লবের নানান অসঙ্গতির প্রতিবাদে ফেইসবুকে কবিতা লিখে চাঞ্চল্য সৃষ্টি করেছেন জুলহাস উদ্দিন রিংকু নামের এক ছাত্রদল নেতা,জুলহাস উদ্দিন রিংকু হবিগঞ্জের মাধবপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও হবিগঞ্জ জেলা কমিটির তারেক জিয়া পরিষদের সদস্য সচিব,সেই সাথে সে একজন গণমাধ্যমকর্মীও।

শুক্রবার (৩০ মে) তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে ওই কবিতা পোস্ট করলে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।
কবিতাটি হল-

❝ খাদক সকল একজোট,
করবো এবার হরিলুট ।।
আয়রে খাদক ছায়াতলে
দেশ যাক রসাতলে,
খাদক আমরা ভাই ভাই
দেশের এবার রক্ষা নাই,
যখন তখন নির্বাচনের কথোপকথন
মানবে না খাদকগন।।
দেশ করেছি দ্বিতীয় স্বাধীন
আমাদের কাছে সবাই পরাধীন,
দেশের জনগন যাচ্ছে তাই
তাদের গুনার সময় নাই,
অধিকারের কথা বলবে যে নির্ভেজাল
হেয় করে তাকে করে দিব ভাইরাল,
খাদক আমরা ভাই ভাই
দেশের এবার রক্ষা নাই..❞

ওই পোস্টের কমেন্টে দেলোয়ার হোসেন জুয়েল লেখেন,ঠিক বলেছিস বন্ধু আওয়ামীলীগ-বিএনপি সত্যিই ভাই ভাই।
মাসুকুল ইসলাম লেখেন,ক্ষমতা এমন এক জিনিস,যেই চেয়ারে বসে সেই হরিলুটে ব্যাস্ত হয়ে পড়ে,আজব এক দেশ!

এই বিষয়ে রিংকু জানান,বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মানুষের কথা বলার স্বাধীনতা কমে যাচ্ছে।এছাড়া একটি চক্র টেন্ডারবাজি ও চাঁদাবাজিতে করে বেসামাল হয়ে যাচ্ছে। গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনতে যে নির্বাচন প্রয়োজন সেটি দিতেও গড়িমসি করা হচ্ছে।এসবের বিরুদ্ধে আমার এমন কাব্যিক প্রতিবাদ চলছে আরো চলবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.