1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

শূন্য পদে মোরশেদ মুন্না ও কামাল উদ্দিন নির্বাচিত

  • আপডেট সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২ দেখেছেন

আব্দুল কাদের চৌধুরী,ফটিকছড়ি প্রতিনিধি ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোহাম্মদ মাসুদের মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া সভাপতি ও পদত্যাগজনিত কারণে সিনিয়র সহসভাপতি পদে নির্বাচন শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে এস এম মোরশেদ মুন্না (পূর্বকোণ/একাত্তর টেলিভিশন) এবং সিনিয়র সহভাপতি পদে কামাল উদ্দিন (দিনকাল) নির্বাচিত হয়েছেন।
ফটিকছিড় ডাকবাংলো মিলনায়তনে প্রেসক্লাবের সহসভাপতি এমরান হোসেন ফরহাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুকের সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য দেন, নির্বাচন কমিশনের চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, সদস্য কাউছার সিকদার, এম জুনায়েদ, ক্লাবের স্থায়ী পরিষদ সদস্য মোঃ ইউনুছ, সহসম্পাদক সাইফুর রহমান সোহান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ, সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন, ক্রীড়া সম্পাদক মোস্তফা কামরুল হোসেন, পাঠাগার সম্পাদক নাজিম উদ্দিন শাহনেওয়াজ, কার্যকরী সদস্য দৌলত শওকত, অস্থায়ী সদস্য আব্দুল কাদের চৌধুরী ও ফজলুল করিম।
অন্যদিকে, ফটিকছড়ি প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কুরআন-হাদিসের আলোকে আলোচনায় অংশ নেন, কাউছার সিকদার, নাজিম উদ্দিন শাহনেওয়াজ, এম জুনায়েদ। আলাদা অনুষ্ঠানের মাধ্যমে প্রেসক্লাবের প্রবাসী সদস্য মোঃ কামাল পারভেজ অভিকে সম্মাননা স্মারক প্রদান ও মতবিনিময় করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.