1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২’শত পরিবারে বস্ত্র বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪ দেখেছেন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মুন্সিবাজার মুন্সিবাড়ির কুঞ্জবনে রবিবার ২৭ সেপ্টেম্বর দুপুরে সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটি এর আয়োজনে প্রায় ২শত অসহায় হিন্দু ও মুসলিম পরিবারে মাঝে নতুন শাড়ি ও কাপড় বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মুন্সিবাড়ির জমিদার সুনিলময় কুমার দাশ চৌধুরী, অনিকা দাস চৌধুরী ও মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের বার বার নির্বাচিত সাবেক কাউন্সিলর বাবু স্বাগত কিশোর দাশ চৌধুরী সহ এলাকার মুরব্বীগন।
এসময় বক্তারা বলেন হিন্দু ও মুসলিম সস্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে, যেখানে এই ধরনের কার্যক্রম সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই উদ্যোগটি ধর্মীয় সস্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতার একটি সুন্দর দৃষ্টান্ত, যা দুর্গাপূজার আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করেছে। রহিমপুর ইউনিয়নকে আরও শান্তিপূর্ণ ও উৎসবমুখর করে তুলেছে, যেখানে সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে থাকে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.