1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি প্রাইভেট বাণিজ্য ও অনিয়মের অভিযোগ শিবালয়ের শাকরাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে হিজলা উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ পটিয়ায় মোহসেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়নে কমিটি গঠন আগৈলঝাড়ায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিকী সভা রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন

প্রস্তাবিত রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবীতে গোবিন্দগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৮ দেখেছেন

সুমন সরকার, গোবিন্দগঞ্জ প্রতিনিধি: “জেগে উঠো জনতা’ গড়ে তোলো একতা” দ্রুত ইপিজেড বাস্তবায়ন কর! করতে হবে! এই স্লোগানে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গোবিন্দগঞ্জে ইপিজেডের দাবীতে নাগরিক ঐক্য পরিষদের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা’র সহ সমন্বয়ক মোস্তাকিম সরকার সজিবের সভাপতিত্বে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা ওয়ন সুলতানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ওয়ার্কাস পার্টির উপজেলা শাখার সভাপতি এম,এ মতিন মোল্লা, জেএসডি উপজেলা শাখার সভাপতি আয়ুব হোসেন সরকার,গোবিন্দগঞ্জ পৌর ছাত্রদলের আয়বায়ক খাইরুল ইসলাম,গোবিন্দগঞ্জ পৌর জামায়াতে ইসলামী যুব সংগঠনের সেক্রেটারী ওমর ফারুক সরকার,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাধন মহন্ত,আর,এস রাশেদ,মামুন খান,সাকিব সরকার,আমান খানসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ সহ বি়ভিন্ন শ্রেনী পেশার মানুষজন মানববন্ধনে অংশ গ্রহন করেন।

বক্তব্য বলেন, বিগত সরকারের সময়ে রংপুর ইপিজেড নাম করন করে ইপিজেড বাস্তবায়নের ঘোষনা দিয়ে বেপজায় একাধিক মিটিং, দলিল সম্পাদন,প্রকল্প পরিচালক নিয়োগ,সাইনবোর্ড প্রেরন করে স্বপ্ন দেখিয়ে কতিপয় মানুষের অপশক্তির কু-প্রভাবে দীর্ঘ দিনেও প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় ইপিজেড আলোর মুখ দেখেনি।যা প্রতারনার শামিল।

বক্তরা ক্ষোভ প্রকাশ বলেন, মানুষের সেমপ্রীতি নিয়ে আর
কাউকে খেলতে দেয়া হবে না, উত্তরাঞ্চল তথা গোবিন্দগঞ্জের ৭লক্ষ মানুষের মাঝে যে ২লক্ষ মানুষের কর্মসংস্থান ইপিজেড এর যে স্বপ্ন দেখানো হয়েছে, তা যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। অন্যথায় দল,মত, নির্বিশেষে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে বলে জানান। তারা দ্রুত রংপুর ইপিজেড বাস্তবায়নে প্রয়োজনীয়তা ও সুবিধা তুলে ধরে প্রধান উপদেষ্টা ও শিল্প উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করেন। এ মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.