1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি প্রাইভেট বাণিজ্য ও অনিয়মের অভিযোগ শিবালয়ের শাকরাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে হিজলা উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ পটিয়ায় মোহসেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়নে কমিটি গঠন আগৈলঝাড়ায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিকী সভা রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন

নরসিংদীর রায়পুরা আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৩ স্বজনদের আর্তনাদ

  • আপডেট সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৪১ দেখেছেন

হাসান সরকার ,রায়পুরা উপজেলা প্রতিনিধি: নরসিংদীর #রায়পুরা_উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আলমগীর হোসেন আলম (১৯) নামে এক যুবকসহ ৩জন নিহত হয়েছেন। এতে অন্তত পক্ষে ৩০ জন আহত হয়েছেন। ২৬ জানুয়ারি সকালে উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আলমগীর বাঁশগাড়ি এলাকার জহর আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকার ও বর্তমান চেয়ারম্যান রাতুল হাসানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ জের ধরে সকালে দুপক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আলমগীর নামে একজনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের রায়পুরা ও নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আদিল মাহমুদ বলেন, আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন মারা গেছেন। আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.