1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
লক্ষ্মীপুরে অস্ত্র, ডাকাতি সহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার কেন্দুয়ায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, হত্যা—অপরাধের কাছে কি অসহায় সমাজ? প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ শুধু আইন দিয়ে নয় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে-প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বুয়েট প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর নীলফামারীর নিরব রায় অপহৃত শিশু গাজীপুর থেকে উদ্ধার: এএসপি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সফল অভিযান বরুড়ায় ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, সিলেট থেকে স্বামী গ্রেপ্তার ‎বেলকুচিতে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে সখিপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস

মার্কিন ফাস্ট লেডি জিল বাইডেন কোভিডে আক্রান্ত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯০ দেখেছেন

নিউজ ডেস্ক

মার্কিন ফাস্ট লেডি জিল বাইডেন কোভিডে আক্রান্ত হয়েছেন। পরীক্ষা শেষে সোমবার তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

তবে প্রেসিডেন্ট জো বাইডেন করোনায় সংক্রমিত হননি। তাকেও পরীক্ষা করা হয়েছে। ফলাফল নেগেটিভ এসেছে। হোয়াইট হাউস সূত্রে এ কথা জানা গেছে।

করোনায় আক্রান্ত জিল বাইডেনের(৭২) মৃদু উপসর্গ রয়েছে। সর্বশেষ এক বছর আগে জিল বাইডেনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

প্রেসিডেন্ট বাইডেন(৮০) সোমবার সন্ধ্যায় কোভিড পরীক্ষা করান। তার নেগেটিভ শনাক্ত হয়।

হোয়াইট হাউস বলছে, তিনি নিয়মিত পরীক্ষা চালিয়ে যাবেন এবং উপসর্গগুলো পর্যবেক্ষণ করবেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সম্প্রতি করোনা সংক্রমণ এবং হাসপাতালে ভর্তির পরিমাণও বেড়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.