1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ দেখেছেন

 রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হওয়ায় রুশ কূটনীতিকদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে ক্রেস্ট ও অভিনন্দনপত্র প্রদান করা হয়েছে।

১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার  অনুষ্ঠিত  এক বিশেষ অনুষ্ঠানে রুশ দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর মিঃ ভ্যাচেস্লাভ সেন্টুরিনসহ অন্যান্য কূটনীতিকদের উপস্থিতিতে এ সম্মাননা হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ার  মো: সাহিদুর  রহমান টেপা  ও শ্রী সুনীল শুভ রায় এ সময় দৈনিক ঘোষণার প্রধান সম্পাদক  স্ত্রী মিসেস নাজনীন সুলতানা  উপস্থিত ছিলেন। এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার সহযোগিতা, প্রযুক্তিগত সহায়তা এবং সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। বক্তারা বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রকল্পটির সফল বাস্তবায়ন দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন ও বিদ্যুৎ নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।অনুষ্ঠানে বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে রুশ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.