1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম

  • আপডেট সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ দেখেছেন

মাদারীপুরের কালকিনিতে সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং জনস্বার্থে সাংবাদিকতার প্রত্যয় নিয়ে “কালকিনি সাংবাদিক ইউনিয়ন”-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

২৬ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে কালকিনি হাসপাতাল রোডে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

সর্বসম্মতিক্রমে কমিটিতে একুশে টেলিভিশন ও দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি রকিবুজ্জামান সভাপতি এবং দৈনিক জনবানী ও বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি মাসুদ আহমেদ কাইয়ুম সাধারন সম্পাদক নির্বাচিত হন।

কালকিনি সাংবাদিক ইউনিয়নের সভাপতি রকিবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাব্বির হোসেন আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল খান, নাগরিক টিভির জেলা প্রতিনিধি রাকিব হাসান।

কমিটিতে দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মো. মহিউদ্দিন বাবু সহ-সভাপতি, দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি মেহেদী হাসান মাছুম যুগ্ম-সাধারন সম্পাদক,দৈনিক নতুন খবর পত্রিকার প্রতিনিধি মোঃ লুৎফর রহমান সাংগঠনিক সম্পাদক,দৈনিক সোনালী কণ্ঠের প্রতিনিধি সৈয়দ মোস্তফা আল মাহমুদ দপ্তর সম্পাদক,দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি সাইফুল আলম সজল অর্থ সম্পাদক,দৈনিক ঘোষণার প্রতিনিধি নাজমুল হোসেন সমাজসেবা সম্পাদক,দৈনিক দিন প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মোঃ রাজীব হোসেন প্রচার সম্পাদক, দৈনিক নয়াকন্ঠের প্রতিনিধি সাব্বির হোসেন মুন্না ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক,আজকের খবরের অপু সরদার,সময়ের সংবাদের মনির হোসেন সরদার এবং দৈনিক জনতা পত্রিকার আব্দুলাহ আহাদ মিলন কার্যকরী সদস্য নির্বাচিত হন ।

সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, জনস্বার্থে সাংবাদিকতা করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়ে সংগঠনটি গঠন করা হয়েছে।

সংগঠনের সভাপতি রকিবুজ্জামান বলেন, “সত্য প্রকাশে, সকলের পাশে”—এই মূলমন্ত্রকে সামনে রেখে কালকিনি সাংবাদিক ইউনিয়ন কাজ করবে। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিশেষ স্বার্থের পক্ষ না নিয়ে সত্য, ন্যায় ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সংগঠনটি ভূমিকা রাখবে।

কালকিনি সাংবাদিক ইউনিয়নের নব গঠিত কমিটি দায়িত্বশীল সাংবাদিকতা করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন আগত অতিথিরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.