1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
নায়িকা মাহিয়া মাহি দুর্ঘটনার কবলে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সম্পত্তি বিরোধে চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানের বাঁধা ধুনটে সোনামণি কেজি স্কুলের শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ ও ক্রেস্ট প্রদান সিলেটের কানাইঘাটে ০৭ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালামকে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির অভিনন্দন ময়মনসিংহ সদরে  প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ওসি পদে ব্যাপক পাল্টাপাল্টি: অব্যাহত বিতর্ক এবং পরিবর্তনের ঢল বিশ্ব বাবা দিবস: বাবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার এক বিশেষ দিন পাবনায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার ও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরদীর দুই পুলিশ কর্মকর্তা রাঙ্গাবালীতে চ্যানেল একাত্তরের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি ও লাঞ্ছনার অভিযোগ, থানায় জিডি

নায়িকা মাহিয়া মাহি দুর্ঘটনার কবলে

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৭ জুন, ২০২৩, ৭:৩৯ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক

মিডিয়ায় অভিনয় করতে করতে এ জগতের কারও কারও বাস্তবিক জীবনের স্তরগুলো যেন নাটকীয়তায় রূপ নেয়। তারা প্রকৃত ঘটনা আড়ালে রাখতে চাইলেও তাদের আচরণ বা চালচলনই বাস্তবিকতার ইঙ্গিত দেয়। সেই তাদেরই একজন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

ঢাকাই সিনেমার সফল এই নায়িকা বর্তমানে ব্যস্ত স্বামী, সংসার ও সন্তান নিয়ে। যদিও মাঝে মাঝে তাকে নানান ইস্যুতেই সামনে আসতে দেখা যায়। এরমধ্যে প্রধান হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ডে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিজের নানান কথা।

এর ধারাবাহিকতায় শনিবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, অ্যাক্সিডেন্ট। আমি ঠিক আছি, আলহামদ্দুলিল্লাহ। গাড়ি ভসকাইসে খালি।’

স্ট্যাটসটি দেখে অনেক ভক্তই প্রথমে মনে করেছিলেন তিনি আহত হয়েছেন। কিন্তু না তিনি দুর্ঘটনার কবলে পড়লেও সুস্থ আছেন।

প্রসঙ্গত, ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে স্বামী হিসেবে পেয়ে স্বপ্নপূরণ হয়েছে মাহির। স্বামীকে নিয়ে ওমরাহ করে এসেছেন এই নায়িকা। প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যান তারা। কখনও বন্ধুদের সঙ্গে, আবার কখনও শুধু তারা দুজনে।

সব মিলিয়ে দারুণ জমে উঠেছে মাহি-রাকিবের দাম্পত্য জীবন। সোশ্যাল মিডিয়ায় মাহির করা বিভিন্ন পোস্ট থেকে স্পষ্ট বোঝা যায়, বিয়ের পর স্বামীকে নিয়ে বেশ সুখেই আছেন তিনি। এই দম্পতির ভালোবাসার নমুনা প্রতিনিয়ত দেখছে নেটিজেনরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com