1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
দিয়ামনি ই-কমিউনিকেশন পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন জয়ী এ্যাওয়ার্ড অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুলাদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান মিরপুর প্রেসক্লাবের বর্ণাঢ্য নৌভ্রমণ ও পিকনিক রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ঐশী বাংলা’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব ও গুণীজন সম্মাননা বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু চকরিয়ায় ভার্চুয়ালি উদ্বোধন হলো তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০ মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে বগুড়ার সবুজবাগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট খুলনায় প্রধানমন্ত্রীর “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ উপলক্ষে সচেতনতা মুলক র‍্যালী বর্ষা মৌসুম এলেই কাদাপানি, নাটোরের সিংড়ায় দের কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ দেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল কেরেক্সসহ ১ মাদক ব্যবসায়ী আটক

দিয়ামনি ই-কমিউনিকেশন পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন জয়ী এ্যাওয়ার্ড অনুষ্ঠিত

reporter নাহিদা আক্তার পপি
calendar প্রকাশিত: ১ জুন, ২০২৫, ২:২৬ অপরাহ্ণ

বাংলা চলচিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম,কন্ঠশিল্পী রফিকুল আলম ও বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। উদ্যোক্তাদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবি সংগঠন দিয়ামনি ই-কমিউনিকেশন পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন জয়ী এ্যাওয়ার্ড তাদেরকে প্রদান করে।
একই সাথে সংগঠনটি দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তাদের এই এ্যাওয়ার্ডটি প্রদান করে।

এ উপলক্ষে ৩০ মে সন্ধ্যায় রাজধানীর বাংলামটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে দেশের স্বনামধন্য মিডিয়া ব্যাক্তিত্ব, উদ্যোক্তা ও সংগঠনটির নির্বাহী কমিটির সদস্যরা অংশ নেয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যানের মো. মনিরুজ্জামান অপূর্ব’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের স্বাগত বক্তব্যে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা চলচিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম,কন্ঠশিল্পী রফিকুল আলম ও কুকিং এসোসিয়েশনের সভাপতি ও বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েব, নওরীন’স মিরর এর সিইও – সাবেক কো চেয়ারম্যান মেম্বার অ্যাফেয়ার্স কমিটি ই- ক্যাব হোসনে আরা নূরী নওরীন ও বিশিষ্ট সমাজসেবক ও নারী উদ্যোক্তা এ্যাডঃ উম্মে সালমা ।

অনুষ্ঠানে বাংলা চলচিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম,কন্ঠশিল্পী রফিকুল আলম ও বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে।এছাড়াও যাদেরকে সম্মাননা প্রদান করা হয়-ডি এ তায়েব (বেষ্ট ফিল্ম একটর),মাহবুবা শাহরীন (টিভি ও চলচ্চিত্র প্রযোজক),দেবাশীষ বিশ্বাস (বেস্ট ফিল্ম ডিরেক্টর ),মাকসুদুল হক ইমু(বেস্ট এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট ),দায়ান দায়েম (সাকসেসফুল বিজনেস ম্যান),
এ্যাডভোকেট উম্মে সালমা(বিশিস্ট সমাজসেবী ও নারী উদ্যোক্তা),
রোটারিয়ান নাফিসা সুলতানা(সাকসেসফুল ওমেন এন্টারপ্রেনার) ,তানিয়া শারমিন
উপদেষ্টা পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন
(সাকসেসফুল ওমেন এন্টারপ্রেনার),
রুমানা রহমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট
পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন
(সাকসেসফুল ওমেন (এন্টারপ্রেনার),হোসনেআরা নূরী নওরীন
(সাকসেসফুল ওমেন এন্টারপ্রেনার), শাহানাজ ইসলাম (এন্টাপ্রেনার আইকন),
জেরীন হান্নান(সাকসেসফুল ওমেন এন্টারপ্রেনার)রুমানা ইসলাম মুক্তি
(মোস্ট পপুলার ফিল্ম একট্রেস),টুনটুনি
(বেস্ট চাইল্ড আর্টিস্ট ),আফলাতুন নাহার
(কালিনারী আর্টিস্ট),জনি হক
(গীতিকার, মায়াজাল),শাম্মী আক্তার
(ওমেন এন্টারপ্রেনার),মুক্তা খন্দকার
(ফ্যাশন ডিজাইনার),সোমা আবেদীন
(ওমেন এন্টারপ্রেনার),সুলতানা পারভীন মুক্তা (ইভেন্ট প্লানার ),সাবরিনা শাহিদান অভি (ওমেন এন্টারপ্রেনার),
মুক্তা জামান রাখি(ওমেন এন্টারপ্রেনার) আকলিমা আক্তার (ওমেন এন্টারপ্রেনার),
সোমা আবেদীন (ওমেন এন্টারপ্রেনার)।
এছাড়া ও বিভিন্ন সেক্টরে কাজ করা আলোকিত উদ্যোক্তাদের এই সম্মাননা প্রদান করা হয়।

অ্যাওয়ার্ড প্রদানের পূর্বে বক্তব্যে চেয়ারম্যান মনিরুজ্জান অপূর্ব বলেন, আমাদের এ ফাউন্ডেশন এর লক্ষ্য ও উদ্দেশ্য দেশের শিক্ষিত উদ্যমী তরুণ ও মেধাবী উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল ভাবে গড়ে তুলতে সব সময় বদ্ধপরিকর। আমরা এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা দেশে ইতিমধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি যা এখনও কার্যক্রম চলমান। ঢাকা সহ ৬৪ জেলা এবং উপজেলা গুলোতে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন এর মাধ্যমে প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান কার্যক্রম হাতে নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছি। আমরা শুধু প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তাদের ছেড়ে দেই না,সব সময় তাদের খবরা-খবর রাখি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com