1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
খুলনায় প্রধানমন্ত্রীর "দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ উপলক্ষে সচেতনতা মুলক র‍্যালী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু চকরিয়ায় ভার্চুয়ালি উদ্বোধন হলো তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০ মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে বগুড়ার সবুজবাগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট খুলনায় প্রধানমন্ত্রীর “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ উপলক্ষে সচেতনতা মুলক র‍্যালী বর্ষা মৌসুম এলেই কাদাপানি, নাটোরের সিংড়ায় দের কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ দেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল কেরেক্সসহ ১ মাদক ব্যবসায়ী আটক ফরিদপুরে মধুখালীতে তিন প্যাকেট থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার ‎বিরলে পূর্ব শত্রুতার জেরে পথরোধ করে ব্যবসায়ীকে মারধর, নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ গাজিরভিটা ব্লাড ব্যাংকের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা প্রদান

খুলনায় প্রধানমন্ত্রীর “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ উপলক্ষে সচেতনতা মুলক র‍্যালী

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসব্যাপী বিশেষ কর্মসুচি ” দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান – ২০২৬ ” বাস্তবায়ন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে নগরীতে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ ১২ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় নগরীর শহিদ হাদিস পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‍্যালীর উদ্ধোধন করেন। র‍্যালী উদ্ধোধনকালে কেসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা পরিবেশ তৈরির কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে আমাদের সম্মিলিতভাবে খুলনা মহানগরীতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে নিজের চারপাশ পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে তিনি র‍্যালীর উদ্ধোধন ঘোষণা করেন। এসময় কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে র‍্যালীটি নগরীর হাদিস পার্ক থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় হাদিস পার্কে এসে শেষ হয়। এসময় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো: রেজা রশিদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: শরীফ শাম্মীউল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান সহ কেসিসির সকল কর্মকর্তা- কমচারী , কেএমপি, জেলা প্রশাসন, বিএনসিসি, ফায়ার সার্ভিস, স্কাউট, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট ভলেন্টিয়ার সহ সরকারি- বেসরকারি সংস্থার কর্মকর্তা, রাজনৈতিক ও নাগরিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও নগরীর গন্যমান্য ব্যাক্তিবর্গ র‍্যালীতে অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকাল ৯ টায় সংসদ ভবনের দক্ষিন প্লাজা থেকে তিনমাস ব্যাপি এ কর্মসুচির উদ্ধোধন করেন। দেশের সকল জেলা, উপজেলা, পৌরসভা, সিটি করপোরেশন উদ্ধোধনী অনুষ্ঠানের সাথে অনলাইনে সরাসরি সংযুক্ত ছিল। খুলনা সিটি করপোরেশনও নগরীর শহিদ হাদিস পার্ক থেকে উদ্ধোধনী অনুষ্ঠানে সংযুক্ত থেকে বিশেষ এই কর্মসুচি পালনের প্রস্তুতি গ্রহণ করেছে। র‍্যালী শেষে শহিদ হাদিস পার্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, ডেঙ্গুর ভয়াবহ রুপ দেখে প্রধানমন্ত্রী দেশব্যাপী তিনমাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন কর্মসুচি ঘোষণা করেছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, জনস্বাস্থ্য ঝুকির কথা বিবেচনা করে অত্যান্ত গুরুত্বের সাথে প্রধানমন্ত্রী এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে জনগনকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন। সরকারের প্রত্যকটি বিভাগ ও প্রতিষ্ঠান স্ব স্ব উদ্যোগে তার প্রতিষ্ঠানের এলাকা পরিচ্ছন্ন করলে ডেঙ্গু প্রতিরোধ করা অনেক সহজ হবে। তিনি বলেন, যে জীবন গুলি আমাদের মাঝ থেকে ঝরে গেছে তা ফিরিয়ে আনা সম্ভব না। তবে ডেঙ্গুতে আর যাতে কোন জীবন ঝরে না যায় সমন্বিত প্র‍য়াস ও পরিকল্পনায় সেই চেষ্টাটা করতে হবে। ডেঙ্গু সংক্রমন প্রতিরোধে তিনি কেসিসি কার্যক্রম তুলে ধরে বলেন, তিনটি ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হচ্ছে এবং রেড জোনে অতিরিক্ত লোকবল নিয়োগ করে মশক নিধন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com