1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
গাজিরভিটা ব্লাড ব্যাংকের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা প্রদান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু চকরিয়ায় ভার্চুয়ালি উদ্বোধন হলো তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০ মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে বগুড়ার সবুজবাগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট খুলনায় প্রধানমন্ত্রীর “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ উপলক্ষে সচেতনতা মুলক র‍্যালী বর্ষা মৌসুম এলেই কাদাপানি, নাটোরের সিংড়ায় দের কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ দেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল কেরেক্সসহ ১ মাদক ব্যবসায়ী আটক ফরিদপুরে মধুখালীতে তিন প্যাকেট থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার ‎বিরলে পূর্ব শত্রুতার জেরে পথরোধ করে ব্যবসায়ীকে মারধর, নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ গাজিরভিটা ব্লাড ব্যাংকের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা প্রদান

গাজিরভিটা ব্লাড ব্যাংকের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা প্রদান

reporter ​ফারুক হোসেন, হালুয়াঘাট 
calendar প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ

স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন ‘গাজিরভিটা ব্লাড ব্যাংক’-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। ১০ অক্টোবর ২০২৬ তারিখ শনিবার ৫নং গাজিরভিটা ইউনিয়নের সূর্যপুর দাখিল মাদ্রাসা মিলনায়তনে এ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে গাজিরভিটা ব্লাড ব্যাংকের পরিচালক জনাব মোহাম্মদ সাব্বির হোসেনের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং গাজিরভিটা ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
​এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তদান কর্মসূচি ‘ব্লাড ডোনেশন প্রজেক্ট’-এর উত্তরাঞ্চলীয় প্রতিনিধি, আইলাতলী প্রতিশ্রুতি শান্তি সংঘের পরিচালক, হালুয়াঘাট স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সভাপতি এবং ধোবাউড়া ব্লাড ডোনেশনের পরিচালকসহ বিভিন্ন মানবিক সংগঠনের শীর্ষস্থানীয় প্রতিনিধিবৃন্দ।
​আলোচনা সভায় বক্তারা মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে নিয়মিত রক্তদানের গুরুত্ব ও এর স্বাস্থ্যগত উপকারিতা তুলে ধরে বক্তব্য রাখেন। একইসাথে তারা সমাজের সর্বস্তরের মানুষকে কোনো দ্বিধা ছাড়া মানবিক এ কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।
​অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে নিয়মিত ও নিঃস্বার্থভাবে রক্তদান করে মানবসেবায় ভূমিকা রাখা রক্তদাতাদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
​সবশেষে দেশের যেকোনো প্রান্তে যেকোনো রোগীর প্রয়োজনে দ্রুত ও বিনামূল্যে রক্তের ব্যবস্থা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com