পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম চ্যানেল একাত্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (এসি ল্যান্ড)। এছাড়াও উপস্থিত ছিলেন ওসি (তদন্ত), স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ এবং গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে চ্যানেল একাত্তর দেশের গণমাধ্যম জগতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতেও সত্য ও জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ প্রচারের মাধ্যমে গণমানুষের আস্থা অটুট রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং চ্যানেল একাত্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চ্যানেল একাত্তরের রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি কামরুল হাসান। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ চ্যানেল একাত্তরের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমটির ধারাবাহিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।