1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ময়মনসিংহ সদরে  প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সম্পত্তি বিরোধে চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানের বাঁধা ধুনটে সোনামণি কেজি স্কুলের শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ ও ক্রেস্ট প্রদান সিলেটের কানাইঘাটে ০৭ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালামকে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির অভিনন্দন ময়মনসিংহ সদরে  প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ওসি পদে ব্যাপক পাল্টাপাল্টি: অব্যাহত বিতর্ক এবং পরিবর্তনের ঢল বিশ্ব বাবা দিবস: বাবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার এক বিশেষ দিন পাবনায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার ও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরদীর দুই পুলিশ কর্মকর্তা রাঙ্গাবালীতে চ্যানেল একাত্তরের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি ও লাঞ্ছনার অভিযোগ, থানায় জিডি

ময়মনসিংহ সদরে  প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ১:১৭ অপরাহ্ণ

ময়মনসিংহ সদরে ২০২৫-২৬অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে উপজেলার ৩হাজার ৩শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছ।

শনিবার (২০জুন) দুপুরে উপজেলা প্রশাসনের ব্রহ্মপুত্র হল রুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আমন ধান বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের জাতীয় সংসদ সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ খামারবাড়ির উপপরিচালক এনামুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী। অনুষ্ঠানে সদর উপজেলার ১১টি ইউনিয়নের ৩৩০০জন কৃষকের মধ্যে জনপ্রতি ৫কেজি রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়। একই সাথে কৃষকদের ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

অতিরিক্ত কৃষি কর্মকর্তা তারিক আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে-উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিঃ মনিরুল হক ফারুক রেজা, সমাজসেবা অফিসার আসাদুজ্জামান, পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান,মৎস ও প্রাণী সম্পদ কর্মকর্তা লাইলা ইয়াসমিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কৃষিবিদ জুবায়রা বেগম সাথী বলেন, ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২ এর আওতায় রোপা আমন মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১১টি ইউনিয়নের তিন হাজার ৩শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সুবিধাভোগী প্রত্যেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এক বিঘা জমির জন্য ৫ কেজি রোপা আমন ধানের বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এতে করে তিন হাজার ৩শ বিঘা জমিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা রোপা আমন চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করবেন। কৃষকদের মাঝে ব্রিধান-৮৭, ব্রিধান-৪৯, ব্রিধান-৭৫, ব্রিধান-১০৩, বিনা-৭, বিনা-১৭ জাতের রোপান আমন ধানের বীজ বিতরণ করা

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com