পাবনা জেলার মে মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) হিসেবে নির্বাচিত হয়েছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার। একই সঙ্গে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান।
আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পুলিশি কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এ সম্মাননা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহ।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরদী সার্কেলের আওতাধীন ঈশ্বরদী ও আটঘরিয়া থানার সার্বিক কার্যক্রমে সাফল্য, গ্রেফতারি পরোয়ানা তামিল, নিয়মিত ও অপমৃত্যু মামলার নিষ্পত্তি, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় অ