1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
রূপগঞ্জে ময়লার ভাগার উচ্ছেদ, সবুজায়নে নতুন দিগন্ত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুলবাড়ীতে ৩ লক্ষ ৫০ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক কাশিয়ানীতে নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মিছিল কালিয়াকৈরে বিষাক্ত পানি পানে শতাধিক শ্রমিক অসুস্থ আশুলিয়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থদের খাদ্য সামগ্রী বিতরণ রামগড়ে মাদক, জুয়া ও সীমান্ত অপরাধ দমনে ৪৩ বিজিবির মতবিনিময় সভা সরকারি অনুদান ও অর্থ আত্মসাতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ ডিমলার বাবুরহাট বাজারে জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরি

রূপগঞ্জে ময়লার ভাগার উচ্ছেদ, সবুজায়নে নতুন দিগন্ত

reporter মোঃ মাইনুল ইসলাম মাহিন, রূপগঞ্জ 
calendar প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের পাশে দীর্ঘদিনের জমে থাকা ময়লার ভাগার অপসারণ করে সেখানে পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বালি ভরাটের মাধ্যমে জায়গাটি প্রস্তুত করে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রবিবার সকালে উপজেলার গোলাকান্দাইল এলাকায় গিয়ে তিনি প্রথমে ময়লার স্তূপ অপসারণ কার্যক্রম ঘুরে দেখেন এবং পরবর্তীতে নিজ হাতে গাছের চারা রোপণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম সালাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ময়লার স্তূপের কারণে দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব এবং পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করেছিল। এখন সেই স্থান পরিষ্কার করে গাছ লাগানোয় পরিবেশের ভারসাম্য ফিরবে এবং সড়কের সৌন্দর্যও বাড়বে বলে তারা আশা করছেন।
এ কার্যক্রমকে স্থানীয়দের মতে, রূপগঞ্জে টেকসই পরিবেশ গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com