1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কালিয়াকৈরে বিষাক্ত পানি পানে শতাধিক শ্রমিক অসুস্থ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ ব্যারিস্টার নামে এক মাদক কারবারী আটক। ডিমলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বারোপ বাটাজোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির ‎সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অকার্যকর করা হলো এক্সকাভেটর এক যুগ ধরে বিনাবেতনে পাঠদান করেন মিরপুর বিচারপতি ড. রাধা বিনোদপাল মডেল স্কুলের ৭ শিক্ষক টাকা ফেরতের দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের গ্রাহকদের রোডমার ফাঁসিয়াখালী ইউনিয়নবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন কামাল মেম্বার কয়রা উপজেলা তরুণ দলে পদবাণিজ্যের অভিযোগ, কমিটির বাইরের ব্যক্তি ভারপ্রাপ্ত সম্পাদক শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালিয়াকৈরে বিষাক্ত পানি পানে শতাধিক শ্রমিক অসুস্থ

reporter ​মোঃ তরিকুল ইসলাম সাগর 
calendar প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ১:১১ অপরাহ্ণ

গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে প্রায় শতাধিক নারী-পুরুষ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের দ্রুত উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(১৮ জুন) উপজেলার ‘ড্রেসম্যান লিমিটেড’ কারখানায় এই ঘটনা ঘটে।
​কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শ্রমিকরা কারখানায় কাজ করার সময় সরবরাহকৃত পানি পান করেন। এর কিছুক্ষণ পরই একের পর এক শ্রমিক অসুস্থ বোধ করতে থাকেন। তীব্র পেট ব্যথা, বমি ও মাথা ঘোরা শুরু হলে কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কর্তৃপক্ষ ও সহকর্মীরা মিলে অসুস্থদের দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
​এ বিষয়ে ড্রেসম্যান লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার আতিকুল ইসলামের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি ঘটনা স্বীকার করে বলেন:
​”গত দুই দিন আগে এই অঞ্চলের আশেপাশে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়। আমাদের ধারণা, সেই জলাবদ্ধতার কারণেই কোনোভাবে কারখানার পানি বিষাক্ত হয়ে গেছে, যা আমরা আগে টের পাইনি।”
​এদিকে ঘটনার পর এলাকায় ও শ্রমিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। চিকিৎসার খোঁজখবর নিতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন শ্রমিকদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বর্তমানে তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com