1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কাশিয়ানীতে নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মিছিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ ব্যারিস্টার নামে এক মাদক কারবারী আটক। ডিমলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বারোপ বাটাজোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির ‎সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অকার্যকর করা হলো এক্সকাভেটর এক যুগ ধরে বিনাবেতনে পাঠদান করেন মিরপুর বিচারপতি ড. রাধা বিনোদপাল মডেল স্কুলের ৭ শিক্ষক টাকা ফেরতের দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের গ্রাহকদের রোডমার ফাঁসিয়াখালী ইউনিয়নবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন কামাল মেম্বার কয়রা উপজেলা তরুণ দলে পদবাণিজ্যের অভিযোগ, কমিটির বাইরের ব্যক্তি ভারপ্রাপ্ত সম্পাদক শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিয়ানীতে নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মিছিল

reporter রাকিব শেখ, কাশিয়ানী 
calendar প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ১:১৫ অপরাহ্ণ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্তৃক নৈরাজ্য সৃষ্টি করায় গতকাল বুধবার (১৭ জুন) সন্ধ্যায় রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষে প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কাশিয়ানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ টিটু শরীফের সঞ্চালনায় উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক লাঁলচান ফকির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার মিত্র, মহিলা দলের সাধারণ সম্পাদক ফারজানা পপি, সদস্য জামাল ফকির ও রাতইল ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটির সভাপতি নান্নান খাঁকি, সদস্য সচিব ইমদাদ হোসেন সহ উপজেলা এবং ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, কাশিয়ানী উপজেলাধীন প্রতিটি ইউনিয়নের মানুষদেরকে নিয়ে আমরা চাই শান্তিতে বসবাস করতে এবং আমাদের প্রতিপক্ষ যারা রয়েছেন তাদের যেকোন দল করার গণতান্ত্র অধিকার রয়েছে, কিন্তু বিশৃঙ্খলা করার কারো অধিকার নেই। তাই এদিকে আমরা সবাই সজাগ থাকবো যেন কোন আগুন সন্ত্রাসী এই উপজেলার মধ্য আর যেন কোন ধরনের অঘটনা না ঘটাতে পারে, আর যারা ঘটাবে তাদের আমরা প্রশ্রয় দিবনা, কঠিনভাবে প্রতিহীত করব। প্রশাসনকে বলবো যারা এই আগুন সন্ত্রাসের সাথে জড়িত রয়েছেন, তাদের ভিডিও ফুটেজের মাধ্যমে সনাক্ত করে আইনানুগত ব্যবস্থা নেওয়ার জন্য।

মিছিল বের হয় ঘোনাপাড়া বাজার বিএনপি’র (রাতইল ইউনিয়ন) কার্যালয় থেকে প্রথমে বাজারের উত্তর প্রান্তে পরে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ মিছিল করেন নেতাকর্মী। এ সময় তারা স্লোগানে বলেন, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও, ছাত্রলীগ ও আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের অবস্থান বাংলাদেশে হবে না।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com