1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
রামগড়ে মাদক, জুয়া ও সীমান্ত অপরাধ দমনে ৪৩ বিজিবির মতবিনিময় সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ ব্যারিস্টার নামে এক মাদক কারবারী আটক। ডিমলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বারোপ বাটাজোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির ‎সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অকার্যকর করা হলো এক্সকাভেটর এক যুগ ধরে বিনাবেতনে পাঠদান করেন মিরপুর বিচারপতি ড. রাধা বিনোদপাল মডেল স্কুলের ৭ শিক্ষক টাকা ফেরতের দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের গ্রাহকদের রোডমার ফাঁসিয়াখালী ইউনিয়নবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন কামাল মেম্বার কয়রা উপজেলা তরুণ দলে পদবাণিজ্যের অভিযোগ, কমিটির বাইরের ব্যক্তি ভারপ্রাপ্ত সম্পাদক শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন

রামগড়ে মাদক, জুয়া ও সীমান্ত অপরাধ দমনে ৪৩ বিজিবির মতবিনিময় সভা

reporter সাইফুল ইসলাম, রামগড় 
calendar প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ১:০৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় মাদক, জুয়া, সীমান্তে পুশিং এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৪৩ বিজিবি এ সভার আয়োজন করে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ৪৩ বিজিবির জোন সদর দপ্তরে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৪৩ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসানউল ইসলাম, পিএসসি।

সভায় সীমান্ত এলাকায় মাদক পাচার, জুয়া, অবৈধ অনুপ্রবেশ (পুশিং), চোরাচালান এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাই যথেষ্ট নয়, বরং স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. আহসানউল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য অপরাধ দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এসব অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার জন্যও তিনি অনুরোধ করেন।

সভায় উপস্থিত ছিলেন ৪৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর মনিরুল আলম, সহকারী পরিচালক (এডি) সামছুল আলম, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, এনসিপির সভাপতি মো. হারুন রশীদ, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি মো. শাহ আলমসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, কাঠ ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, জীপ মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com