১৮/০৬/২০২৬ ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ প্রায় ৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামাগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন পরিষদে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে ৫কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, এক কেজি লবণ, এক কেজি মশুর ডাল, মরিচের গুড়া, হলুদের গুড়া এবং ধনিয়া সহ মোট ১৪ কেজির খাদ্য সামগ্রী প্রত্যেকের মাঝে বিতরণ করা হয়।
শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: শরিফুল ইসলামের নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড সদস্য হেলাল উদ্দিন, ৭ নং ওয়ার্ড সদস্য সাইদুর রহমান খান, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড সদস্য মমতাজ বেগম সহ আরো অনেকে।
গেল মঙ্গলবার ভোরের আকস্মিক বৃষ্টিতে শিমুলিয়ার ৯নং ওয়ার্ড বাড়ইপাড়া দাড়োগা মূড় এলাকার বেশ কয়েকটি বাসা বাড়ি পানিতে তলিয়ে যায়। এতে প্রায় ৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের দৃষ্টিগোচর হলে তিনি খাদ্য সামগ্রী দেয়ার উদ্যোগ নেন এবং শিমুলিয়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে তা বিতরণ করেন।