1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ডিমলার বাবুরহাট বাজারে জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ ব্যারিস্টার নামে এক মাদক কারবারী আটক। ডিমলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বারোপ বাটাজোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির ‎সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অকার্যকর করা হলো এক্সকাভেটর এক যুগ ধরে বিনাবেতনে পাঠদান করেন মিরপুর বিচারপতি ড. রাধা বিনোদপাল মডেল স্কুলের ৭ শিক্ষক টাকা ফেরতের দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের গ্রাহকদের রোডমার ফাঁসিয়াখালী ইউনিয়নবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন কামাল মেম্বার কয়রা উপজেলা তরুণ দলে পদবাণিজ্যের অভিযোগ, কমিটির বাইরের ব্যক্তি ভারপ্রাপ্ত সম্পাদক শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডিমলার বাবুরহাট বাজারে জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরি

reporter মোঃ রায়হান পারভেজ নয়ন,ডিমলা নীলফামারী
calendar প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ

নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে ১৭ জুন সকাল ৫ টা ১৭ মিনিটে একটি স্বর্ণালংকারের দোকানে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ স্বর্ণ, রৌপ্য ও নগদ অর্থ নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, ব্যবসায়ী সাকিল আল কদরের মালিকানাধীন সাকিল জুয়েলার্স প্রতিদিনের মতো রাতের বেলা বন্ধ করে রাখা হয়। বুধবার ভোরের কোনো এক সময় সংঘবদ্ধ চোরচক্র দোকানের তালা কেটে ভেতরে ঢুকে লকার ও আলমারি ভেঙে ফেলে। পরে সেখানে থাকা আনুমানিক ১৩ থেকে ১৪ ভরি স্বর্ণালংকার, ৫০ ভরি রৌপ্য এবং প্রায় ৭০ হাজার টাকা নগদ নিয়ে যায়।
দোকান মালিক সাকিল আল কদর জানান, সকালে দোকানে এসে তিনি চুরির বিষয়টি জানতে পারেন। দোকানের লকার ও আলমারি ভাঙা অবস্থায় দেখে তিনি হতবাক হয়ে পড়েন। এ ঘটনায় তার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়। ব্যস্ত বাণিজ্যিক এলাকায় এমন ঘটনা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ আলামত সংগ্রহ করেছে এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনার কাজ চলছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, চুরির ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com