1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
রামজীবনে ইঞ্জিনিয়ার রুবেলের অর্থায়নে প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার বিতরন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জামালপুরে মাদক বিরোধী র‍্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চাইলেন মোস্তাফিজুর রহমান সবুজ মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান: রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত মাদকমুক্ত গুণধর ইউনিয়ন গঠনে অনির্বাণ ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও গণসচেতনতা সমাবেশ অনুষ্ঠিত। কেরানীগঞ্জে জমকালো আয়োজনে ‘(জি,ও,পি )আন্ত ফুটবল টুর্নামেন্ট’ শুরু, উদ্বোধনী ম্যাচে গণঅধিকার পরিষদের জয়, হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৫ (প‌নেরো) কে‌জি গাঁজাসহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেপ্তার হাবিব ও তুহিনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় প্রেমের ফাঁদে প্রতারণার অভিযোগ: গহনা-টাকা নিয়ে প্রেমিক উধাও, বিয়ের দাবিতে প্রেমিকার অবস্থান কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধর গাইবান্ধার পলাশবাড়িতে রামমুর্তি নির্মাণকে কেন্দ্র করে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

রামজীবনে ইঞ্জিনিয়ার রুবেলের অর্থায়নে প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার বিতরন

reporter সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৭নং রামজীবন ইউনিয়নে জন্মগত শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে হুইলচেয়ার উপহার দিয়ে পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার রুবেল মিয়া। দীর্ঘ ১০-১২ বছর আকুতি জানিয়েও ইউনিয়ন পরিষদ বা কোনো জনপ্রতিনিধির কাছ থেকে সাড়া না পাওয়া সেই শিশুটি অবশেষে একটি হুইলচেয়ার পেল।
স্থানীয় সূত্রে জানা যায়, রামজীবন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমাইয়া আক্তার জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। অভাবের সংসারে তার চলাচলের জন্য একটি হুইলচেয়ারের আকুতি জানিয়ে সুমাইয়ার মা-বাবা গত এক যুগ ধরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং একাধিক রাজনৈতিক ব্যক্তিবর্গের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু দীর্ঘ এই সময়েও মেলেনি কোনো সহযোগিতা।
সম্প্রতি বিষয়টি বিশিষ্ট সমাজসেবক ও রামজীবন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার রুবেল মিয়ার নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে ব্যক্তিগত অর্থায়নে প্রতিবন্ধী শিশুটির জন্য একটি আধুনিক হুইলচেয়ার কিনে দেন এবং সেটি তার পরিবারের কাছে হস্তান্তর করেন।
হুইলচেয়ার বিতরণকালে ইঞ্জিনিয়ার রুবেল মিয়া বলেন, “বিগত আট-দশ বছর ধরে আমি নিজেকে এই অঞ্চলের মানুষের সামাজিক ও মানবিক কল্যাণে উৎসর্গ করেছি। সুমাইয়ার কষ্টের কথা জানতে পেরে আমার সাধ্যমতো চেষ্টা করেছি তার পাশে দাঁড়াতে। ভবিষ্যতেও এই রামজীবন ইউনিয়নের প্রতিটি অসহায় মানুষের সুখে-দুঃখে আমি এভাবে পাশে থাকতে চাই।”
হুইলচেয়ার বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো: গোলাম মওলানা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দীর্ঘ এক যুগ পর মেয়ের জন্য হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সুমাইয়ার বাবা-মা। তারা ইঞ্জিনিয়ার রুবেল মিয়ার এই মানবিক উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ ও তার জন্য দোয়া প্রার্থনা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com