হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় গত ২৫/০৬/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ১৭.৩০ ঘটিকা হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন আমকান্দি সাকিনস্থ জনৈক নুর আলীর বসত বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এই বিশেষ অভিযানে ০২ (দুই) জন মাদক কারবারীর নিকট থেকে ১৫ (পনেরো) কেজি গাঁজা মাদকদ্রব্য উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজা মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা।
প্রাপ্ত মাদকদ্রব্য জব্দসহ এ ঘটনায় প্রতক্ষ্যভাবে জড়িত ০২ (দুই) জন মাদক কারবারী ১) সুজন মিয়া (৩৪), পিতা- সঞ্জীব দেব, সাং- বারা চান্দুর, থানা- মাধবপুর, জেলা-হবিগঞ্জ এবং ২) ইমরান মিয়া (২৫) পিতা- মাহারাজ মিয়া, সাং- রাজার বাজার আশরাফপুর, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জদেরকে আটক করা হয়।
আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন