ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠলো ‘(জি,ও,পি) আন্ত ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর। আজ ২৬ জুন, শুক্রবার সকাল ১০টায় হাসনাবাদের জনপ্রিয় ইনডোর ভেন্যু ‘এক্সট্রা টাইম ফুটসাল’-এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
খেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য জনাব আবু হানিফ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ম্যাচ ম্যানেজার লায়ন নুর ইসলাম সহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ। এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে সকাল থেকেই স্থানীয় ক্রীড়ামোদী দর্শক এবং দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে খেলার মাঠ।
উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামে দুটি শক্তিশালী দল— বাংলাদেশ গণঅধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদ। মনোরম পরিবেশে শুরু থেকেই দু’দুলের খেলোয়াড়দের মাঝে টানটান উত্তেজনা ও হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়ের মাঠ কাঁপানো খেলা শেষে ৪-২ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ গণঅধিকার পরিষদ। বিজয়ী দল প্রতিপক্ষের জালে একে একে ৪টি গোল জড়ায়, বিপরীতে যুব অধিকার পরিষদ করতে সক্ষম হয় মাত্র ২টি গোল। অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ম্যাচটি শেষ হওয়ায় আয়োজক কমিটি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।