আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকমুক্ত গুণধর ইউনিয়ন গঠনের প্রত্যয়ে সামাজিক সংগঠন অনির্বাণ ক্লাব, মদন-এর উদ্যোগে আজ ২৬ জুন (শুক্রবার) জুমার নামাজের পর খয়রত চৌরাস্তা মোড়ে মানববন্ধন ও গণসচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে গুণধর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, আলেম-উলামা, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “মাদক কোনো ব্যক্তি, পরিবার ও সমাজের বন্ধু নয়; এটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে। তাই মাদক নির্মূলে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তারা প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন—
জনাব মাহফুজুল হক, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, অনির্বাণ ক্লাব এবং সহকারী শিক্ষক, গুজাদিয়া শিমুলতলা উচ্চ বিদ্যালয়।
এড.খালেদ সাইফুল্লাহ বাপ্পি, আইন ও মানবাধিকার সম্পাদক অনির্বাণ ক্লাব।
মো. মোকারিম খান, সাধারণ সম্পাদক, উরদিঘী ভূইয়াহাটী একতা ও শান্তি মিশন।
আওলাদ হোসেন, আহ্বায়ক, হিউম্যানিটি অর্গানাইজেশন, গুণধর ইউনিয়ন।
মো. পারভেজ আহমেদ, সাধারণ সম্পাদক, গুণধর ইউনিয়ন স্টুডেন্ট অর্গানাইজেশন।
মো. সজিব ফয়েজ, সভাপতি, গুণধর ইউনিয়ন স্টুডেন্ট অর্গানাইজেশন।
মো: দেলোয়ার হোসেন মাসুম,সহ-সাধারণ সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিট।
জনাব মিলন মিয়া, সদস্য, ২ নং ওয়ার্ড, গুণধর ইউনিয়ন পরিষদ।
হেদায়েতুল্লাহ, শিক্ষক, গাংগাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মোহাম্মদ তরিকুল ইসলাম, প্রভাষক (আইসিটি), ঝাউতলা আনোয়ারিয়া আলিম মাদরাসা এবং সাধারণ সম্পাদক, করিমগঞ্জ মাদরাসা শিক্ষক-কর্মচারী সমিতি।
মাওলানা নূরুল ইসলাম, সুপার, উরদিঘী আলিম মাদরাসা।
মাওলানা আব্দুল কাইয়ুম, শহর রোকন, জামায়াতে ইসলামী, কিশোরগঞ্জ।
দেলোয়ার হোসাইন নানক, বাংলাদেশ গণতন্ত্রী পার্টি।
মুখসেদুল মুবিন সবুজ, সহ-সভাপতি, বিএনপি, গুণধর ইউনিয়ন শাখা।
আশরাফ আলী, সভাপতি, বিএনপি, গুণধর ইউনিয়ন শাখা।
শাহ মো. হেদায়েতুল্লাহ, সহ-সভাপতি, বিএনপি, করিমগঞ্জ উপজেলা শাখা।
রফিকুল ইসলাম ভূঁইয়া, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, করিমগঞ্জ উপজেলা শাখা।
অ্যাডভোকেট শফি উজ্জামান শফি, সিনিয়র আইনজীবী, কিশোরগঞ্জ জজ কোর্ট এবং সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি, করিমগঞ্জ উপজেলা শাখা।
নাজমুল সাকির নূরু সিকদার, সাবেক চেয়ারম্যান, গুণধর ইউনিয়ন পরিষদ।
আবু সায়েম রাসেল ভূঁইয়া, চেয়ারম্যান, গুণধর ইউনিয়ন পরিষদ।
সর্বসম্মতিক্রমে বক্তারা “মাদকমুক্ত গুণধর ইউনিয়ন” গঠনের লক্ষ্যে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং পরিবার, সমাজ, প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের সম্মিলিত উদ্যোগে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনির্বাণ ক্লাবের সভাপতি আহমেদ নূর।
আয়োজকরা জানান, মাদকবিরোধী এই সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে ইউনিয়নব্যাপী সচেতনতামূলক কার্যক্রম, উঠান বৈঠক, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা, যুবসমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে।