1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বগুড়ায় আটকের পর থানায় রাতভর নাটক! ঘুষের অভিযোগের মধ্যেই মুচলেকা নিয়ে ছাড়া পেল ৪ নাবালক-নাবালিকা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ধামরাই সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় জাতীয় ফল মেলা ও কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই নারী আটক ভাঙ্গায় রণক্ষেত্র: দুই পক্ষের সংঘর্ষে আহত ৬০, আহত ১০ পুলিশ সদস্য; বগুড়ায় আটকের পর থানায় রাতভর নাটক! ঘুষের অভিযোগের মধ্যেই মুচলেকা নিয়ে ছাড়া পেল ৪ নাবালক-নাবালিকা প্রধানমন্ত্রীর উপহারে আবেগাপ্লুত নন্দীগ্রামের রকিবুল দম্পতি সংবাদ প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিক খোকন হাওলাদারকে হুমকির অভিযোগ কাশিয়ানীতে ব্যবসায়ীকে হয়রানি অভিযোগ চকরিয়ায় নোহা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত২ আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি

বগুড়ায় আটকের পর থানায় রাতভর নাটক! ঘুষের অভিযোগের মধ্যেই মুচলেকা নিয়ে ছাড়া পেল ৪ নাবালক-নাবালিকা

reporter বায়েজিদ হোসেন
calendar প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ

বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়ন পরিষদ এলাকা থেকে চার অপ্রাপ্তবয়স্ক নাবালক-নাবালিকাকে স্থানীয় জনগণ আটক করে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

জানা যায়, মানিকগঞ্জ জেলার দুই নাবালিকা এবং নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার দুই অপ্রাপ্তবয়স্ক কিশোরের মধ্যে টিকটকের মাধ্যমে পরিচয় হয়। পরে তারা বগুড়ার মাটিডালী এলাকায় মিলিত হয়ে উপজেলার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে। সন্ধ্যার দিকে নিশিন্দারা ইউনিয়ন পরিষদ এলাকায় তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলে তারা সন্তোষজনক উত্তর দিতে না পারায় ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়।

পরবর্তীতে বগুড়া সদর থানার এসআই আব্দুল খালেক তাদের থানায় নিয়ে যান। এ বিষয়ে এসআই খালেক জানান, চারজনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকদের ডেকে মুচলেকার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

তবে এ ঘটনায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ধামুরহাট থেকে আসা এক কিশোরের মায়ের কাছ থেকে ৯ হাজার টাকা নেওয়া হয়েছে। যদিও এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই খালেক তা সম্পূর্ণ অস্বীকার করেন।

অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com