1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সংবাদ প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিক খোকন হাওলাদারকে হুমকির অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ধামরাই সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় জাতীয় ফল মেলা ও কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই নারী আটক ভাঙ্গায় রণক্ষেত্র: দুই পক্ষের সংঘর্ষে আহত ৬০, আহত ১০ পুলিশ সদস্য; বগুড়ায় আটকের পর থানায় রাতভর নাটক! ঘুষের অভিযোগের মধ্যেই মুচলেকা নিয়ে ছাড়া পেল ৪ নাবালক-নাবালিকা প্রধানমন্ত্রীর উপহারে আবেগাপ্লুত নন্দীগ্রামের রকিবুল দম্পতি সংবাদ প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিক খোকন হাওলাদারকে হুমকির অভিযোগ কাশিয়ানীতে ব্যবসায়ীকে হয়রানি অভিযোগ চকরিয়ায় নোহা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত২ আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি

সংবাদ প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিক খোকন হাওলাদারকে হুমকির অভিযোগ

reporter মোঃআশরাফ আলী
calendar প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ২:৪৪ অপরাহ্ণ

শিল্পাঞ্চল আশুলিয়ায় অপরাধসংক্রান্ত একটি ভিডিও সংবাদ প্রকাশের পর সাংবাদিক খোকন হাওলাদারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, শনিবার (২৭ জুন) অনলাইন নিউজ পোর্টাল আজকের প্রতিদিন-এ ভুক্তভোগীদের বক্তব্যসহ একটি ভিডিও সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে স্থানীয়দের অভিযোগ তুলে ধরা হয় যে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি ও ফিটিং বাণিজ্যসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে স্থানীয় জনতা কয়েকজনকে আটক করে আশুলিয়া থানায় খবর দেন। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও পুলিশ ঘটনাস্থলে না পৌঁছানোয় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, ওই সংবাদ প্রকাশের পর দৈনিক দেশের কণ্ঠ-এর সাভার প্রতিনিধি এবং আজকের প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক খোকন হাওলাদারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা ছাত্রদলের নেতা মোস্তফা আল হোসাইন সংবাদ প্রকাশের জেরে তাকে হুমকি দিয়েছেন।
এ বিষয়ে সাংবাদিক খোকন হাওলাদার বলেন, “সংবাদ প্রকাশের পর আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে আমি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।”
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সচেতন মহল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com