1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
চকরিয়ায় নোহা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত২ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ দুই নারী আটক ভাঙ্গায় রণক্ষেত্র: দুই পক্ষের সংঘর্ষে আহত ৬০, আহত ১০ পুলিশ সদস্য; বগুড়ায় আটকের পর থানায় রাতভর নাটক! ঘুষের অভিযোগের মধ্যেই মুচলেকা নিয়ে ছাড়া পেল ৪ নাবালক-নাবালিকা প্রধানমন্ত্রীর উপহারে আবেগাপ্লুত নন্দীগ্রামের রকিবুল দম্পতি সংবাদ প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিক খোকন হাওলাদারকে হুমকির অভিযোগ কাশিয়ানীতে ব্যবসায়ীকে হয়রানি অভিযোগ চকরিয়ায় নোহা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত২ আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি নওগাঁয় হোটেলে গভীর রাতে তল্লাশি চালিয়ে সোনার বার প্রতারণা চক্রের চার সদস্যসহ গ্রেফতার পাঁচ। শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে ইউএনওর পরিদর্শন

চকরিয়ায় নোহা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত২

reporter মোঃ আরফাতুল ইসলাম সানি
calendar প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়ক বরইতলী নতুন রাস্তার মাথায় নোহা গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে নতুন রাস্তার মাথা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি নোহা গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী দুই যুবক। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তারা মারা যান।

নিহতরা হলেন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাজের পাড়ার বাসিন্দা রাসেল উদ্দিন শুক্কুর এবং মাহবুব আলম (মিস্ত্রী)।

দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবারে চলছে মাতম। স্থানীয়রা সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com