1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ধামরাই সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকার নিচে প্রাণ হারালেন বাইক চালক কেশবপুরে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রবীণ সাংবাদিকদের মৃত্যুতে বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের শোক সভা ঈশ্বরদীতে শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধরের অভিযোগ, থানায় মামলা জামালপুরে ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে পরকীয়ায় মত্ত স্বামী, বিচার চেয়ে দ্বারে দ্বারে ভুক্তভোগী স্ত্রী কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ের শুভ উদ্বোধন বরশালের বাকেরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের দাবিতে বিষপান করিয়ে হত্যার অভিযোগ বোয়ালখালীতে এন. মোহাম্মদ গ্রুপের দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মায়ানমারে পাচারের আগেই  সার ও  কাঠের নৌকা জব্দ নলডাঙ্গা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ১০২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা:

ধামরাই সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

reporter ফিরোজ কবির।
calendar প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ

ধামরাই সরকারি কলেজে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ জুন (রবিবার) কলেজ মাঠে ক্রীড়া কমিটির আয়োজনে এই বর্ণাঢ্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. তমিজ উদ্দিন।উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম,ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আশিকুজ্জামান স্বপন,ধামরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মারুফ সিকদার,ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ফাহাদ ও অন্যান্য নেতা বিন্দ।
​ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইফতেকার আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্য এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং এরি সাথে ধামরাই সরকারি কলেজে মাদক বিরোধী নিয়ে একটি র‍্যালি করা হয়।
​দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে প্রধান অতিথি ও সভাপতিসহ অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। কলেজের ক্রীড়া কমিটির সার্বিক তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com