1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ঈশ্বরদীতে শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধরের অভিযোগ, থানায় মামলা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী অপহরণের ৮ দিন পরও মেলেনি খোঁজ, বাবা-মায়ের আহাজারি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ পালি খুলনা পিএমজি অফিসের চোরাই গাছ ট্রাকে লোড, রাতে সরানোর ছক ফেনী শর্শদীতে ইউনিয়ন যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি দ্বিতীয় দিনে স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন ‘উপজেলা প্রশাসন গ্রন্থাগার’ নামের প্রতিবাদে মানববন্ধন, ঐতিহ্য রক্ষার দাবি যুবসমাজকে বাঁচাতে সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, ফুলবাড়ীতে বিপুল মাদক জব্দ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকার নিচে প্রাণ হারালেন বাইক চালক কেশবপুরে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রবীণ সাংবাদিকদের মৃত্যুতে বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের শোক সভা ঈশ্বরদীতে শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধরের অভিযোগ, থানায় মামলা

ঈশ্বরদীতে শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধরের অভিযোগ, থানায় মামলা

reporter স্টাফ রিপোর্টার
calendar প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে এক শিক্ষার্থীকে পড়াশোনা না করার কারণে শাসন করাকে কেন্দ্র করে একটি কিন্ডারগার্টেনে হামলা ও শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ কয়েকজন আহত হন। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।
গত বৃহস্পতিবার উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চর কুড়লিয়া গ্রামের সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতনে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পাঠদান চলাকালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল খাতুন পড়া প্রস্তুত করে না আসায় বিদ্যালয়ের পরিচালক সেলিম রেজা তাকে ধমক দিয়ে শাসন করেন। পরে বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীর মা লিপি খাতুন বিদ্যালয়ে এসে উত্তেজিত আচরণ করেন। তিনি উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি করেন এবং শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, কিছুক্ষণ পর লিপি খাতুনসহ কয়েকজন ব্যক্তি বিদ্যালয়ে এসে অতর্কিত হামলা চালান। এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের মারধর করা হয়। হামলার প্রতিবাদ করলে এক শিক্ষিকার গলায় ওড়না পেঁচিয়ে টেনে-হিঁচড়ে বিদ্যালয়ের বাইরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয় লোকজন আহত শিক্ষিকাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলায় বিদ্যালয়ের অধ্যক্ষের মা ও বোনও আহত হয়েছেন বলে অভিযোগ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় উজ্জ্বল মাল, বাসিদ মাল, বাদশা মাল, লিপি খাতুন ও বর্ষা খাতুনকে আসামি করা হয়েছে।
ঘটনার বিষয়ে ঈশ্বরদী থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com